শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
শিরোনাম
পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত  কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় রুটে বাস চলাচল বন্ধ দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ৭০৯ শিক্ষার্থী সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত”

ইবিতে সাংবাদিক মারধরের ঘটনায় তিন শিক্ষার্থী বহিষ্কার

Reporter Name / ১২৪ Time View
Update : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া:

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সাংবাদিকদের মারামারির ঘটনায় ৩ শিক্ষার্থীকে দুই সেমিস্টার বহিষ্কার এবং ৯ শিক্ষার্থীকে সতর্ক করেছেন কর্তৃপক্ষ। বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয় ভরপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মনজুরুল হক স্বাক্ষরিত পৃথক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। অফিস আদেশে বলা হয়, গত ১২ জুলাই বিশ্ববিদ্যালয় ফুটবল মাঠে অর্থনীতি বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থী ও বিভিন্ন পত্রিকার সংবাদ প্রতিবেদকের (শিক্ষার্থীদের) মধ্যে সংঘটিত অপ্রীতিকর ঘটনায় তদন্ত কমিটি গঠন করেন ভিসি। কমিটির সুপারিশে গত বৃহস্পতিবার ২৭১তম সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত নেয়া হয়। এতে সাংবাদিকের তলপেটে লাথি মারা, মোবাইল কেড়ে তা রিসেট দেওয়া, অভিযুক্তদের প্রত্যক্ষভাবে সহযোগিতা ও সংঘর্ষে উস্কানি দেওয়া এবং প্রক্টর বরাবর মিথ্যা অভিযোগের ঘটনায় তিন শিক্ষার্থীকে ৪র্থ বর্ষে ২ (দুই) সেমিস্টারের জন্য সর্বপ্রকার একাডেমিক কার্যক্রম হতে বহিষ্কার করা হলো। এ ছাড়াও সংঘর্ষের ঘটনায় পরোক্ষ ভূমিকা থাকায় একই বিভাগের ৯ শিক্ষার্থীকে সতর্ক করেছে কর্তৃপক্ষ। বহিষ্কৃতরা হলেন অর্থনীতি বিভাগের ২০২০-২১ বর্ষের শিক্ষার্থী নাহিদ হাসান, আফসানা পারভীন তিনা, রিয়াজ মোর্শেদ। সতর্ক করেছেন যাদের একই বিভাগের ২০২২-২৩ বর্ষের শিক্ষার্থী সাইফুল ইসলাম, মিল্টন মিয়া (অয়াজিল), মশিউর রহমান, রাকিব হোসেন এবং ২০২০-২১ বর্ষের সৌরভ দত্ত, মিনহাজুল আবেদীন, সাব্বির হোসেন, সৌরভ হোসেন সজীব, এবং ২০১৯-২০ বর্ষের ফরিদুল আলম পান্না। উল্লেখ্য, গত ১২ জুলাই অর্থনীতি বিভাগের আন্তঃ সেশন ফুটবল খেলাকে কেন্দ্র করে বিভাগের সিনিয়র-জুনিয়রের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এ সময় সাংবাদিকরা নিউজের জন্য ভিডিও করতে গেলে তাদের ফোন কেড়ে নেয় এবং কয়েক দফায় সাংবাদিকদের মারধর করে তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর