শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
শিরোনাম
পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত  কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় রুটে বাস চলাচল বন্ধ দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ৭০৯ শিক্ষার্থী সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত”

কুষ্টিয়ার রেলসেতুর নিচ থেকে দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার  

Reporter Name / ১১২ Time View
Update : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

 

হৃদয় রায়হান কুষ্টিয়া (ভেড়ামারা) প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে এক বৃদ্ধের গলাকাটা দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। ধারণা করা হচ্ছে নকশী কাঁথা ট্রেনে কাটা পড়ে এ ঘটনা ঘটতে পারে।

মঙ্গলবার দুপুর ১টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী রেলপথের কুমারখালীর চাপড়া ইউনিয়নের লাহিনীপাড়া এলাকার লোহার সেতুর নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে মৃত ওই ব্যক্তি (পুরুষ) নাম-পরিচয় এখনো জানা যায়নি।

তার বয়স আনুমানিক ৬৫-৭০ বছর। পরনে ছিল চেক লুঙ্গি ও সাদা রঙের পাঞ্জাবি। ধারণা করা হচ্ছে ভোর সাড়ে ৪টার দিকে নকশী কাঁথা ট্রেনে কাটা পড়ে এ ঘটনা ঘটতে পারে। এ তথ্য জানিয়েছেন কুষ্টিয়া পোড়াদহ রেলওয়ে পুলিশের উপপরিদর্শক নুরুল ইসলাম।

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে গড়াই নদীর ওপর নির্মিত রেলসেতুর নিচে এক বৃদ্ধের গলাকাটা মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে তারা কুমারখালী থানা পুলিশকে ফোন দেন। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে রেলওয়ে পুলিশে খবর দেয়। এরপর দুপুর ১টার দিকে মরদেহটির সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে কুষ্টিয়া সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে রেলওয়ে পুলিশ।

তবে মৃত ব্যক্তির এখনো পরিচয় জানা যায়নি।

চাপড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক মনজু বলেন, শুনেছি ট্রেনেকাটা এক ব্যক্তির মরদেহ পড়ে আছে সেতুর নিচে। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। প্রকৃত ঘটনা তদন্তের দাবি জানান তিনি।

কুষ্টিয়ার পোড়াদহ রেলওয়ে পুলিশের উপপরিদর্শক নুরুল ইসলাম বলেন, গলাকাটা দ্বিখণ্ডিত মরদেহটি ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠানো হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সকালের নকশীকাঁথা ট্রেনে কাটা পড়ে এ ঘটনা ঘটতে পারে।

কুমারখালী থানার ওসি জিয়াউর রহমান বলেন, মৃত ব্যক্তির পরিচয় জানার জন্য পুলিশের বিভিন্ন টিম কাজ করছে। আশা করছি খুব দ্রুতই পরিচয় জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর