সোমবার, ০২ মার্চ ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম
তৃণমূল থেকে উঠে আসা এক আদর্শিক নেতা: তাড়াশের রাজনীতিতে মো. সোলাইমান হোসেন সিহাব স্বাধীনতার প্রথম সূর্যোদয়: যে কক্ষে রচিত হয়েছিল বাংলাদেশের পতাকার নকশা কুষ্টিয়ায় লালন আঁখড়াবাড়ীতে দোল পুর্ণিমা উৎসবের প্রস্তুতি সম্পন্ন  কুষ্টিয়ার মিরপুরে সংসদ সদস্যের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়  কুষ্টিয়ায় ট্রেনের নিচে পড়ে মোটরসাইকেল আরোহী নিহত  অভিযোগ ও সংবাদ প্রকাশের পরে তাড়াশ সদর ইউনিয়ন ভূমি উপসহকারী মোঃ আরিফুল ইসলাম পলাশকে শাস্তিমূলক বদলি কমলনগরে নদী কেড়েছে ভিটেমাটি, কাড়তে পারেনি ভালোবাসা: চর কালকিনিতে মাস্টার সাইফুল্লাহর ৩৩ বছরের আস্থার প্রতিচ্ছবি কুষ্টিয়ায় জিকে ক্যানেল থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার পিআরও হিসেবে সাংবাদিক নিয়োগের প্রস্তাব সচিবালয়ে জমা   আদালতের নিষেধাজ্ঞা অমান্য করায় তিন ভাই গ্রেপ্তার 

সান্তাহারে বিএনপি’র বিশাল কর্মী সমাবেশ 

Reporter Name / ৮৫ Time View
Update : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

আবু বকর সিদ্দিক বক্করঃ আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার আদমদীঘির সান্তাহার পৌরসভার চার নম্বর ওয়ার্ডের বিপি উচ্চ বিদ্যালয় মাঠে শুক্রবার রাতে বিএনপি’র এক বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গত (২৪ অক্টোবর) শুক্রবার বিকেল থেকে শুরু হয়ে রাত সাড়ে দশ ঘটিকা পর্যন্ত চলে কর্মী সমাবেশ। সান্তাহার পৌরসভার চার নম্বর ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শওকতের আমন্ত্রণে পৌর শহরের বিপি উচ্চ বিদ্যালয় মাঠে ওয়ার্ড বিএনপি’র সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের ঐকান্তিক প্রচেষ্টায় দীর্ঘদিন পরে এই বিশাল কর্মী সমাবেশের আয়োজন করা হয়। কর্মী সমাবেশের সার্বিক সহোযোগিতায় ছিলেন পৌর যুবদলের আহবায়ক ও সাবেক কাউন্সিলর ওয়াহেদুল ইসলাম ওয়াহেদ।

সান্তাহার পৌরসভার চার নম্বর ওয়ার্ড বিএনপি’র সভাপতি আমিনুল ইসলামের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক কামাল মোল্লার  সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপি’র সহ-সভাপতি, আদমদীঘি উপজেলা বিএনপি’র সভাপতি, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, আদমদীঘি-দুপচাঁচিয়া এলাকার মাটি ও মানুষের প্রিয় নেতা, ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী, ধানের শীষের একমাত্র কান্ডারী আলহাজ্ব আব্দুল মোহিত তালুকদার।

কর্মী সমাবেশে সান্তাহার পৌর বিএনপি’র সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু, সাবেক সভাপতি ও সাবেক মেয়র, ফিরোজ মোহাম্মদ কামরুল হাসান, বিএনপি নেতা ফজলুল বারী তালুকদার বেলাল, বগুড়া শহর বিএনপি’র সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু, পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম জুয়েল, জেলা বিএনপি’র সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন, জেলা বিএনপি’র প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান, জেলা  মহিলা দলের সহ-সাধারণ সম্পাদক ও সান্তাহার পৌর মহিলা দলের সভাপতি হাসিনা মমতাজ মুক্তা, ঢাকা মহানগর উত্তর শ্রমিক দলের যুগ্ম-আহবায়ক লায়ন ফরিদ আহমেদ, বিএনপি নেতা জাহিদুল ইসলাম, সান্তাহার পৌর যুবদলের আহবায়ক ও সাবেক কাউন্সিলর ওয়াহেদুল ইসলাম ওয়াহেদ, যুগ্ম-আহবায়ক সৌরভ কুমার কর্মকার, শাহাজাহান আলী স্বপন, যুবদল নেতা আব্দুস সবুর সবুজ,   মাহামুদুল আলম, সিদ্দিকুর রহমান তুফান, জাকিরুল ইসলাম জুয়েল, পৌর ছাত্রদল সভাপতি সোহাগ হোসেন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মানিক হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক তুহিন ইসলামসহ সান্তাহার পৌর বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের কর্মী এবং নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর