শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনাম
সলঙ্গায় অবৈধভাবে মজুত ৭০৯ লিটার ডিজেল জব্দ, দুই ব্যবসায়ীকে কারাদণ্ড দীঘিনালায় জামায়াতে ইসলামীর নতুন কমিটি গঠন গণভোটের রায় বাস্তবায়ন সরকারের নৈতিক দায়িত্ব ভোলাহাটে সরকারী নির্দেশনা ফুয়েল অ্যাপ বাধ্যতামূলক,অ্যাপ ছাড়া জ্বালানি বিক্রি বন্ধের নির্দেশ তাড়াশে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন: বিয়ের দাবিতে টানা অবস্থান, পালিয়ে গেছে প্রেমিকের পরিবার ভোলাহাটে বিশেষ অভিযানে ৯৮ বোতল ভারতীয় সিরাপসহ মাদক ব্যবসায়ী আটক কুষ্টিয়ায় ৩১ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস  পাবনার ভাঙ্গুড়ায় ১৪৩৩ বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে তেল না পেয়ে মহাসড়ক অবরোধ, ঘণ্টাখানেক বন্ধ ছিল যান চলাচল দীঘিনালায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে সরকারি আর্থিক সহায়তা বিতরণ

বেনাপোল বন্ধন ব্লাড ফাউন্ডেশনের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী ও ৫ম বর্ষে পদার্পণ উদযাপন

Reporter Name / ১২৫ Time View
Update : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

বেনাপোল প্রতিনিধি:

“রক্ত দানে নেইকো ভয়, এ দানে আল্লাহ খুশি হয়”—এই স্লোগানকে ধারণ করে বেনাপোল বন্ধন ব্লাড ফাউন্ডেশনের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী ও ৫ম বর্ষে পদার্পণ উপলক্ষে স্বেচ্ছাসেবীদের মিলনমেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ অক্টোবর) সকালে বেনাপোল বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাকিবুল ইসলাম সাকিব।

সহসভাপতি মাহমুদুর রহমান এর সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানটি পরিচালনা করেন সহসভাপতি মেহেদী হাসান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা সমাজসেবা অফিসার তৌহিদুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন

বেনাপোল মডার্ণ ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান ইব্রাহিম শেখ রুবেল, মানবিক ডাক্তার ও সমাজসেবক মনির হোসেন, বিশিষ্ট সাংবাদিক জাহিদুল ইসলাম জাহিদ, বিশিষ্ট সমাজসেবক ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সবুজ হোসেন খান।

এছাড়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক সাইফুর রহমান, পরিচালক আরিফুজ্জামান বিল্লু, উপদেষ্টা বাদশা বিশ্বাস, মুক্তার আলী, রকি মাহমুদ, ইনামুল হোসেন, ইসলামুল হক সবুজ, সজীব মল্লিক, আরিফুল ইসলাম আরিফ, সুমন হোসেন, হাবিব হোসেন, রায়হান সিদ্দিক, রোকনুজ্জামান রাকিব, ও রানা আহম্মেদ সহ ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের সদস্য ও স্থানীয় বিশিষ্টজন উপস্থিত ছিলেন। এছাড়াও খুলনা বিভাগের প্রায় ৩০টি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস গণ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সকাল ৯টায় অনুষ্ঠান শুরু হয়। অতিথিদের শুভেচ্ছা বক্তব্য শেষে সমাজসেবা ও মানবিক কর্মকাণ্ডে বিশেষ অবদান রাখার স্বীকৃতি হিসেবে অতিথি, সদস্য এবং বিভিন্ন সংগঠনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

পরিশেষে দুপুরের খাবার পরিবেশনের মাধ্যমে মিলনমেলার আনুষ্ঠানিক পরিসমাপ্তি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর