রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
শাহজাদপুর থানায় ছাত্রদল নেতার হামলা: পুলিশ সদস্যের মোবাইল ভাঙচুর সমন্বয়হীনতায় সোলার বিদ্যুৎ গলার কাঁটা,মাসে ৫ লাখ টাকা গচ্চা শাহজাদপুরে দুধের কারখানায় বায়োগ্যাস বিস্ফোরণ: ২ শ্রমিক আশঙ্কাজনক এমআরএ-এর নির্দেশনা উপেক্ষা; ঈশ্বরদীতে নিউ এরা ফাউন্ডেশনের কর্মীদের শনিবারও কিস্তি আদায়ে বাধ্য করার অভিযোগ কমলনগরে জনবসতিতে অবৈধ পোল্ট্রি খামার: দুর্গন্ধে অতিষ্ঠ গ্রামবাসী, অসুস্থ ৬ উল্লাপাড়ায় বিএনপি নেতা আব্দুস সালাম এর দাফন সম্পুর্ণ  খাগড়াছড়িতে বিএনপি’র রাজনীতিতে অদম্য এক নারী কুহেলী দেওয়ান ময়মনসিংহ ডিবি পুলিশের অভিযানে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার-০২ খাগড়াছড়ি মানিকছড়িতে মাহা সংগ্রাই উপলক্ষে ঐতিহ্যবাহী বলি খেলা; আরেশে মারমা চ্যাম্পিয়ন অভয়নগরে ভুয়া দর্জি প্রশিক্ষণের জাল, নিবন্ধনহীন প্রতিষ্ঠানের নামে অর্থ বাণিজ্য

ভোলাহাটে ভার্কের উদ্যোগে আন্তর্জাতিক প্রবীণ দিবস’২৫ উদযাপিত

Reporter Name / ১২৮ Time View
Update : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫

ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:

​চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বে-সরকারী সংস্থা ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার (ভার্ক)-এর সমৃদ্ধি কর্মসূচির উদ্যোগে ৭ অক্টোবর, মঙ্গলবার আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৫ উদযাপিত হয়েছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য ছিল: “স্থানীয় বৈশ্বিক পদক্ষেপে বয়স্ক ব্যক্তিবর্গ; আমাদের আকাঙ্খা আমাদের মঙ্গল এবং আমাদের অধিকার”।

​দিবসটি উপলক্ষে ভার্ক মিলনায়তনে এক আলোচনা সভা এবং বর্ণাঢ্য র্যা লির আয়োজন করা হয়। ভার্কের উপজেলা প্রোগ্রাম কো-অর্ডিনেটর মোসাঃ হাজেরা খাতুনের নেতৃত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ রবিউল ইসলাম কবিরাজ, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ নাসিম উদ্দিন, ভার্কের সহকারী পরিচালক মোঃ আরিফুজ্জামান এবং প্রবীণ ব্যক্তিত্ব মোঃ তোফোজ্জল হোসেন।

​বক্তারা পরিবার, সমাজ ও জাতীয় জীবনে প্রবীণদের জ্ঞান, অভিজ্ঞতা ও নির্দেশনার গুরুত্ব তুলে ধরেন এবং তাদের অধিকার নিশ্চিত করার আহ্বান জানান। স্বাগত বক্তব্যে হাজেরা খাতুন ভার্কের মাধ্যমে প্রবীণদের জন্য চিকিৎসা, জনস্বাস্থ্য, ঋণ সহায়তা ও অন্যান্য সেবাধর্মী প্রকল্প বাস্তবায়নের কথা উল্লেখ করেন।

​এতে স্থানীয় সাংবাদিক ও বিভিন্ন এলাকার প্রবীণ নারী-পুরুষ অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর