শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনাম
পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত  কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় রুটে বাস চলাচল বন্ধ দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ৭০৯ শিক্ষার্থী সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত”

দুধকুমার নদীতে স্রোতে ভেসে আসা কাঠ সংগ্রহ করতে গিয়ে ব্যবসায়ী নিখোঁজ

Reporter Name / ১৬১ Time View
Update : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫

নূর-ই-আলম সিদ্দিক,নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

নাগেশ্বরীতে গতকালের ভারী বর্ষণে ফলে দুধকুমার নদীতে ভেসে আসা কাঠ সংগ্রহ করতে গিয়ে মনসুর আলী নামে এক ব্যবসায়ী নিখোঁজ হওয়া খবর পাওয়া গেছে। নিখোঁজ ব্যবসায়ী উপজেলার খামারনকুলা গ্রামের স্থানীয় বাসিন্দা বলে জানা যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (৬ অক্টোবর) উপজেলার বেরুবাড়ী ইউনিয়নের খেলারভিটা এলাকায় দুধকুমার নদীতে কাঠ সংগ্রহ করতে গিয়ে তীব্র স্রোতের কারণে মনসুর আলী (৩৮) নামের এক ধান ব্যবসায়ী নিখোঁজ হয়। তিনি উপজেলার খামার নকুলা গ্রামের বাসিন্দা।

খবর পেয়ে নাগেশ্বরী ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। তবে নদীতে তীব্র স্রোত থাকায় তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান শুরু করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন স্থানীয় কয়েকজন প্রত্যক্ষদর্শী।

উল্লেখ্য যে- সাম্প্রতিককালে উজান থেকে নেমে আসা ঢলে দুধকুমার ও কালজানি নদীর পানি বৃদ্ধি পেয়েছে। সে সাথে ভারত থেকে ভেসে আসা গাছের গুঁড়ি ও কাঠ সংগ্রহ করতে গিয়ে বেশ কয়েকজন দুর্ঘটনার শিকার হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর