শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনাম
পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত  কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় রুটে বাস চলাচল বন্ধ দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ৭০৯ শিক্ষার্থী সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত”

বিশ্ব শিক্ষক দিবসে লংগদু সরকারি মডেল কলেজে র‍্যালি ও আলোচনা সভা

Reporter Name / ১৬৮ Time View
Update : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫

 

মোঃ এরশাদ আলী, লংগদু প্রতিনিধি :

 

রাঙ্গামাটির লংগদুতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে লংগদু সরকারি মডেল কলেজের উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

৫ (অক্টোবর) রবিবার সকাল নয়টায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে ‘শিক্ষকতাকে একটি সহযোগী পেশা হিসেবে পুনর্গঠন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে লংগদু সরকারি মডেল কলেজ মাঠে এক র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহীদ মিনার চত্বর থেকে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে কলেজ মিলনায়তনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

লংগদু সরকারি মডেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রভাষক ওসমান গনি’র সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন প্রভাষক হারুনুর রশিদ, প্রভাষক খন্দকার হাসান আলী, প্রভাষক মোঃ নুরুল হুদা সহ অত্র কলেজের অন্যান্য প্রভাষক, স্টাফবৃন্দ ও ছাত্র-ছাত্রীবৃন্দ।

এসময়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ বলেন, শিক্ষকমন্ডলীর ছাত্র- ছাত্রীদের সাথে সহযোগিতাপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে হবে যাতে প্রতিষ্ঠানে শিক্ষার একটি সুন্দর পরিবেশ বজায় থাকে এবং ছাত্র–ছাত্রীদের পড়াশোনার মান দিন দিন উন্নতি ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর