সোমবার, ০২ মার্চ ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম
তৃণমূল থেকে উঠে আসা এক আদর্শিক নেতা: তাড়াশের রাজনীতিতে মো. সোলাইমান হোসেন সিহাব স্বাধীনতার প্রথম সূর্যোদয়: যে কক্ষে রচিত হয়েছিল বাংলাদেশের পতাকার নকশা কুষ্টিয়ায় লালন আঁখড়াবাড়ীতে দোল পুর্ণিমা উৎসবের প্রস্তুতি সম্পন্ন  কুষ্টিয়ার মিরপুরে সংসদ সদস্যের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়  কুষ্টিয়ায় ট্রেনের নিচে পড়ে মোটরসাইকেল আরোহী নিহত  অভিযোগ ও সংবাদ প্রকাশের পরে তাড়াশ সদর ইউনিয়ন ভূমি উপসহকারী মোঃ আরিফুল ইসলাম পলাশকে শাস্তিমূলক বদলি কমলনগরে নদী কেড়েছে ভিটেমাটি, কাড়তে পারেনি ভালোবাসা: চর কালকিনিতে মাস্টার সাইফুল্লাহর ৩৩ বছরের আস্থার প্রতিচ্ছবি কুষ্টিয়ায় জিকে ক্যানেল থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার পিআরও হিসেবে সাংবাদিক নিয়োগের প্রস্তাব সচিবালয়ে জমা   আদালতের নিষেধাজ্ঞা অমান্য করায় তিন ভাই গ্রেপ্তার 

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে গণমাধ্যম কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে- প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা 

Reporter Name / ১২৫ Time View
Update : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

 

গোলাম কিবরিয়া পলাশঃ

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা: বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে প্রশাসন ও শিক্ষকদের পাশাপাশি গণমাধ্যম কর্মীদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

 

আজ ‘কিশোরগঞ্জ জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তাগনের সাথে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে করণীয় বিষয়ে মতবিনিময় সভা’য় প্রধান অতিথি হিসাবে বক্তৃতা কালে তিনি একথা বলেন। কিশোরগঞ্জ জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিস এ মতবিনিময় সভার আয়োজন করে।

 

উপদেষ্টা বলেন, গণমাধ্যম কর্মীরাও আমাদের শিক্ষা পরিবারেরই সদস্য। বিভিন্ন বিদ্যালয়ে যে সকল সমস্যা রয়েছে সেগুলোর বিষয়ে জানতে আমরা অনেক সময়ই সাংবাদিকদের ওপর নির্ভর করি। তাদের বস্তুনিষ্ঠ সংবাদের মাধ্যমে আমরা সেগুলোর সমাধানে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে পারি। তাই সাংবাদিকরা প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন।

 

তিনি আরো বলেন, শিক্ষার্থীরা যদি নৈতিক শিক্ষার মাধ্যমে বড় হয়ে ওঠে তবে সে সুনাগরিক হিসেবে গড়ে উঠবে। নৈতিকতা শিক্ষার একটি ভালো উপায় হচ্ছে- বিভিন্ন গল্প-কাহিনী ও সাহিত্য। পাশাপাশি, নৈতিক জীবন- যাপনে অভ্যস্ত করে গড়ে তোলা। এছাড়াও শিশুদের মাঝে একাত্মবোধ, মমত্ববোধ ও শৃঙ্খলাবোধ জাগ্রত করে গড়ে তুলতে হবে। এক্ষেত্রে বিদ্যালয়ের পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কারণ, শিশুরা শিক্ষকদেরকে আদর্শ হিসাবে দেখে বেড়ে ওঠে। তাই, প্রতিটি শিক্ষককে শিক্ষার্থীদের কাছে নিজেকে আদর্শ হিসেবে উপস্থাপন করতে হবে।

 

উপদেষ্টা এ সময় শিশুদের সর্বাঙ্গীণ বিকাশে পাঠ্যপুস্তকের পাশাপাশি সহ-পাঠ্যক্রমিক কার্যক্রমের উপর গুরুত্বারোপ করেন।

 

কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মিজাবে রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মোঃ মাসুদ রানা, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো: শামসুজ্জামান, পরিচালক মোহাম্মদ কামরুল হাসান বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। কিশোরগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুজিব আলম অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর