বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনাম
খাগড়াছড়ির মানিকছড়িতে সিন্দুকছড়ি জোন আয়োজনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও মেডিকেল চক্ষু ক্যাম্পেইন  তাড়াশে ধান ক্ষেত থেকে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার গোপালগঞ্জে টেকনিক্যাল শিক্ষার্থীদের জন্য চাকরি মেলা ও সেমিনার প্রতিপক্ষের হামলায় বসতঘর হারিয়ে খোলা আকাশের নিচে বসবাস,মামলা করে নিরাপত্তাহীনতায় পরিবার টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন, সভাপতি আফজাল ও সম্পাদক মুকুল রামগতি- কমলনগরে দুই মাসের নিষেধাজ্ঞা: মেঘনা পাড়ের ‘জলকন্যাদের’ ঘরে নেই চুলার আগুন ধামইরহাটে হজ যাত্রা  উপলক্ষে দোয়া ও বিদায় অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় এমআর টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত শাজাহানপুরে মানিকদিপা দ্বিঃমূখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান  গোপালগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফল করতে জেলা এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত

র‌্যাবের অভিযানে কষ্টি পাথরের মূর্তি সহ দুই পাচারকারী গ্রেফতার 

Reporter Name / ১৯৫ Time View
Update : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

 

 

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি :

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় র‌্যাবে-১২,র অভিযানে কষ্টি পাথরের তৈরি মূর্তি সহ দুই জন পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে।

সিরাজগঞ্জ র‌্যাব-১২, সদর কোম্পানির কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ রবিবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যম কর্মীদের জানান,

সিরাজগঞ্জের উল্লাপড়া উপজেলার উধুনিয়া ইউনিয়নের পশ্চিম মহেশপুর গ্রামের পলাতক আসামি মিরাজ ফকির এর পূর্ব দুয়ারী টিনের বসত ঘর থেকে গত কাল শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যা ৭:১৫ মিনিটে ৩১.৫৪০ কেজি ওজনের মূল্যবান কষ্টি পাথরের তৈরি মূর্তিসহ দুই জন পাচার কারিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদ্বয় হলেন,সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলা নওগাঁ (মধ্যপাড়া) গ্রামের আলমাছ আলীর ছেলে

মোঃ শাহিন আলম (৩০)ও শ্রীকৃষ্ণপুর (উত্তর পূর্ব পাড়া) গ্রামের মৃত শফিজ উদ্দিনের ছেলে মোঃ আমিরুল ইসলাম (৪৫)।সিরাজগঞ্জ র‌্যাব-১২, সদর কোম্পানির কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ আরও জানান,আটককৃত আসামিদের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর