শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
শিরোনাম
পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত  কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় রুটে বাস চলাচল বন্ধ দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ৭০৯ শিক্ষার্থী সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত”

সিরাজগঞ্জে ছাব্বির হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবন

Reporter Name / ১৪১ Time View
Update : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

 

 

কাগজ ডেক্স:

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া গ্রামে পূর্ব শত্রুতার জেরে প্রকাশ্য দিবালোকে ছাব্বির হোসেন হত্যা মামলায় দীর্ঘ ১৩ বছর পরে ৭ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড এবং অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোবিবার (২৪ আগস্ট) বেলা ১১টায় সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কানিজ ফাতেমা আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।দণ্ডপ্রাপ্তরা হলেন- মো. ওয়াজ আলী, মো. কুন্নু, মো. হামিদ, মো. আরশেদ আলী, মো. আব্দুস সামাদ, মো. ইদ্রিস আলী ও মো সেলিম রেজা। আসামিদের সকলেরই বাসা শাহজাদপুর উপজেলার পোতাজিয়া গ্রামে।অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. গোলাম সরওয়ার খান বলেন, আদালত দীর্ঘ শুনানি শেষে এ হত্যাকাণ্ডে জড়িত সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। এছাড়া আরও ৮জন আসামিকে বিভিন্ন মেয়াদের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।মামলার এজাহারে উল্লেখ করা হয়, বাদী মো. ওসমান গণীর সঙ্গে আসামিদের পূর্ব থেকে বিরোধ চলছিল। এরই জেরে ২০১২ সালের ২৩ আগস্ট সকালে আসামিরা দলবদ্ধ হয়ে তার পরিবারের ওপর হামলা চালায়। এসময় ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা দিয়ে বাদী ও তার স্বজনদের ওপর আঘাত করা হয়। এতে বাদীর ছেলে ছাব্বির হোসেন, ভাই আঃ মতিন, কোরবান আলী, রমজান আলী, খালাতো ভাই আনিছ ও আত্মীয় তৈয়ব আলীও গুরুতর আহত হন। এদের গুরুতর আহত ছাব্বিরকে বগুড়া হাসপাতালে নেওয়ার পথে মারা যান। এ ঘটনায় ৩৩জনকে আসামি করে মামলা দায়ের করা হয়। তদন্ত ও বিচারিক প্রক্রিয়া শেষে দীর্ঘ ১৩ বছর পরে আদালত আজ এই রায় ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর