বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনাম
খাগড়াছড়ির মানিকছড়িতে সিন্দুকছড়ি জোন আয়োজনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও মেডিকেল চক্ষু ক্যাম্পেইন  তাড়াশে ধান ক্ষেত থেকে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার গোপালগঞ্জে টেকনিক্যাল শিক্ষার্থীদের জন্য চাকরি মেলা ও সেমিনার প্রতিপক্ষের হামলায় বসতঘর হারিয়ে খোলা আকাশের নিচে বসবাস,মামলা করে নিরাপত্তাহীনতায় পরিবার টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন, সভাপতি আফজাল ও সম্পাদক মুকুল রামগতি- কমলনগরে দুই মাসের নিষেধাজ্ঞা: মেঘনা পাড়ের ‘জলকন্যাদের’ ঘরে নেই চুলার আগুন ধামইরহাটে হজ যাত্রা  উপলক্ষে দোয়া ও বিদায় অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় এমআর টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত শাজাহানপুরে মানিকদিপা দ্বিঃমূখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান  গোপালগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফল করতে জেলা এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত

ময়মনসিংহে পুলিশের অভিযান: ২৪ ঘণ্টায় ৫ ডাকাত গ্রেফতার, উদ্ধার নগদ টাকা

Reporter Name / ১৪১ Time View
Update : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

 

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহঃ

ময়মনসিংহের হালুয়াঘাটে প্রকাশ্যে সংঘটিত ডাকাতির ঘটনার মাত্র ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে পুলিশের অভিযানে ৫ ডাকাতকে গ্রেফতার ও বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার হয়েছে।

 

গত (২১ আগস্ট) সকাল ১১টার দিকে হালুয়াঘাট উপজেলার নাগলা বাজারে মোস্তফা কামালের মনোহারী দোকানের বিক্রয়লব্ধ ১২ লাখ টাকা তার আত্মীয় মিজবাহুল ইসলাম মাহেন্দ্রযোগে রূপালী ব্যাংকে জমা দিতে রওনা হন। পথে অজ্ঞাতনামা ৬-৭ জন সশস্ত্র ডাকাত মাহেন্দ্র ঘেরাও করে তাকে বাধা দিলে মিজবাহুলের ডান হাতে গুরুতর জখম করে টাকা ভর্তি চটের ব্যাগ ছিনিয়ে নেয়।

 

এ ঘটনায় হালুয়াঘাট থানায় ডাকাতি মামলা (নং-২১, তারিখ ২৩/৫/২৫, ধারা-৩৯৫/৩৯৭) দায়ের হলে থানা পুলিশের একটি চৌকস আভিযানিক দল দ্রুত তদন্তে নামে। অবশেষে অভিযান চালিয়ে ডাকাতির সঙ্গে সংশ্লিষ্ট ৫ জনকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃতরা হলো—

১. মোঃ রিপন মিয়া (২৫)

২. মোঃ ফাহিম (২০)

৩. রফিকুল ইসলাম (২৬)

৪. মোঃ ইলিয়াস (২৭)

৫. মোঃ আরাফাত হোসেন আকাশ (২৪)

 

অভিযানে উদ্ধার হয়— ৫ লাখ ৫৩ হাজার ৫০০ টাকা, ছিনতাইয়ের কাজে ব্যবহৃত চাকু, একটি মোটরসাইকেল, ২টি মোবাইল ফোন এবং টাকা বহনের ব্যাগ।

 

পুলিশ জানায়, আসামি রিপন মিয়া ও আরাফাত হোসেন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। বাকিদের জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে এবং পলাতক সহযোগীদের গ্রেফতারে অভিযান চলছে।

 

হালুয়াঘাট থানার ওসি জানান, ডাকাতদের সনাক্ত ও গ্রেফতারের ঘটনায় জনমনে স্বস্তি ফিরেছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেফতারকৃত আসামিদের নামে পূর্বেও বিভিন্ন থানায় সম্পত্তি সংক্রান্ত একাধিক মামলা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর