সোমবার, ০২ মার্চ ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম
তৃণমূল থেকে উঠে আসা এক আদর্শিক নেতা: তাড়াশের রাজনীতিতে মো. সোলাইমান হোসেন সিহাব স্বাধীনতার প্রথম সূর্যোদয়: যে কক্ষে রচিত হয়েছিল বাংলাদেশের পতাকার নকশা কুষ্টিয়ায় লালন আঁখড়াবাড়ীতে দোল পুর্ণিমা উৎসবের প্রস্তুতি সম্পন্ন  কুষ্টিয়ার মিরপুরে সংসদ সদস্যের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়  কুষ্টিয়ায় ট্রেনের নিচে পড়ে মোটরসাইকেল আরোহী নিহত  অভিযোগ ও সংবাদ প্রকাশের পরে তাড়াশ সদর ইউনিয়ন ভূমি উপসহকারী মোঃ আরিফুল ইসলাম পলাশকে শাস্তিমূলক বদলি কমলনগরে নদী কেড়েছে ভিটেমাটি, কাড়তে পারেনি ভালোবাসা: চর কালকিনিতে মাস্টার সাইফুল্লাহর ৩৩ বছরের আস্থার প্রতিচ্ছবি কুষ্টিয়ায় জিকে ক্যানেল থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার পিআরও হিসেবে সাংবাদিক নিয়োগের প্রস্তাব সচিবালয়ে জমা   আদালতের নিষেধাজ্ঞা অমান্য করায় তিন ভাই গ্রেপ্তার 

ময়মনসিংহে পুলিশের ওপর হামলা, আটক ১০

Reporter Name / ১১৬ Time View
Update : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

 

 

গোলাম কিবরিয়া পলাশ, ব্যুরো প্রধান ময়মনসিংহঃ

ময়মনসিংহ নগরীতে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। পরে তাৎক্ষণিক অভিযানে অন্তত ১০ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২২ আগস্ট) বিকেল ৩টার দিকে নগরীর কৃষ্টপুর এলাকায় এ ঘটনা ঘটে।

 

আহতরা হলেন— নগরীর ১ নম্বর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. নাজমুল ও কনস্টেবল মো. এরশাদ। তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

 

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম জানান, স্থানীয় দুটি পরিবারের মধ্যে ঝগড়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ৯৯৯-এ করা ফোনকলের ভিত্তিতেই পুলিশ সেখানে যায় বলে জানান তিনি।

 

তিনি আরও বলেন, “অভিযোগকারী ব্যক্তিকে উদ্ধার করে থানায় নিয়ে আসার সময় প্রতিপক্ষের লোকজন পুলিশকে বাধা দেয় এবং হামলা চালায়। এতে দুই পুলিশ সদস্য ও অভিযোগকারী আহত হন। পরে তাৎক্ষণিক অভিযান চালিয়ে ৮ থেকে ১০ জনকে আটক করা হয়েছে।”

 

ওসি আরও জানান, আটককৃতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি। তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর