বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনাম
খাগড়াছড়ির মানিকছড়িতে সিন্দুকছড়ি জোন আয়োজনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও মেডিকেল চক্ষু ক্যাম্পেইন  তাড়াশে ধান ক্ষেত থেকে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার গোপালগঞ্জে টেকনিক্যাল শিক্ষার্থীদের জন্য চাকরি মেলা ও সেমিনার প্রতিপক্ষের হামলায় বসতঘর হারিয়ে খোলা আকাশের নিচে বসবাস,মামলা করে নিরাপত্তাহীনতায় পরিবার টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন, সভাপতি আফজাল ও সম্পাদক মুকুল রামগতি- কমলনগরে দুই মাসের নিষেধাজ্ঞা: মেঘনা পাড়ের ‘জলকন্যাদের’ ঘরে নেই চুলার আগুন ধামইরহাটে হজ যাত্রা  উপলক্ষে দোয়া ও বিদায় অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় এমআর টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত শাজাহানপুরে মানিকদিপা দ্বিঃমূখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান  গোপালগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফল করতে জেলা এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত

শার্শায় চুরি-ছিনতাই, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ওসি রবিউলের

Reporter Name / ২৪০ Time View
Update : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

 

 

 

বেনাপোল প্রতিনিধিঃ

চুরি, ছিনতাই, চাঁদাবাজি, মব সৃষ্টি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও নারী-শিশু নির্যাতনের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম রবিউল ইসলাম।

 

 

বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুর ১ টার সময় নাভারণ বাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “চাঁদাবাজি একটি সামাজিক ব্যাধি। চুরি, ছিনতাই, মাদক বা সন্ত্রাস—যেই করুক না কেন, কোনো ছাড় দেয়া হবে না। এমনকি যদি আমার থানার কোনো সদস্য এসব অপরাধে জড়িত থাকে, তাহলেও জানালে তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেয়া হবে।”

 

 

তিনি আরও বলেন, “মব সৃষ্টি কিংবা নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটলে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ব্যবস্থা নেবে। ভুক্তভোগীরা নির্দ্বিধায় থানায় অভিযোগ আনুন, আমরা দ্রুত আইনি পদক্ষেপ নেব।”

 

 

এর আগে আজ বৃহস্পতিবার দুপুরে তিনি নাভারণ বাজার পরিদর্শন করেন। এসময় সাধারণ ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং তাদের চাঁদা না দেয়ার আহ্বান জানান। পাশাপাশি তিনি বাজারের ব্যবসায়ী ও স্থানীয়দের সচেতনতা বৃদ্ধি ও আইনশৃঙ্খলা রক্ষায় আশ্বস্ত করেন।

 

 

শার্শা থানার অফিসার ইনচার্জ ওসি কে এম রবিউলের এই ঘোষণা ব্যবসায়ী, সাধারণ মানুষ ও স্থানীয়দের মধ্যে আস্থা ফিরিয়ে এনেছে। অপরদিকে, চাঁদাবাজ ও সন্ত্রাসী চক্রের মধ্যে ছড়িয়ে পড়েছে আতঙ্ক।

 

 

স্থানীয়রা জানান, সম্প্রতি এলাকায় চুরি, ছিনতাই ও চাঁদাবাজির ঘটনা বৃদ্ধি পেয়ে জনজীবনে অস্থিরতা তৈরি করেছিল। পুলিশের এমন জিরো টলারেন্স নীতি তাদের জন্য আশার আলো হয়ে এসেছে। তারা আশা করছেন, এ উদ্যোগে এলাকায় শান্তি-শৃঙ্খলা ফিরে আসবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর