শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনাম
পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত  কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় রুটে বাস চলাচল বন্ধ দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ৭০৯ শিক্ষার্থী সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত”

গফরগাঁও সরকারি কলেজের প্রভাষকের বিরুদ্ধে বিএনসিসির অর্থ আত্মসাতের অভিযোগ

Reporter Name / ১৩৩ Time View
Update : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫

 

 

রাকিবুল হাসান আহাদ, বিশেষ প্রতিনিধিঃ

 

গফরগাঁও সরকারি কলেজের ইংরেজী বিভাগের প্রভাষক সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মহিউদ্দিন মিয়ার বিরুদ্ধে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) ইউনিটের অর্থ আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে। কলেজ সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, ওই প্রভাষক দীর্ঘদিন ধরে বিএনসিসির প্রশিক্ষণ, পোশাক ও বিভিন্ন কার্যক্রমের বরাদ্দকৃত অর্থের ষাট হাজার টাকার মধ্যে চব্বিশ হাজার টাকা খরচ দেখিয়ে ছত্রিশ হাজার টাকা নিজে আত্মসাৎ করেছেন বলে ফোনালাপে তার স্বামীকে নিশ্চিত করেছেন অর্থনীতি বিভাগের প্রভাষক আমেনা খাতুন।

এমন অডিও ভিডিও ভাইরাল হতে দেখা যায়।

 

অভিযোগ রয়েছে, ক্যাডেটদের জন্য বরাদ্দ থাকা খাবার, যাতায়াত, প্রশিক্ষণ উপকরণ ও অন্যান্য খাতে প্রাপ্ত অর্থ যথাযথভাবে খরচ না করে, তা গোপনে ব্যক্তিগতভাবে ব্যবহার করা হয়েছে। ফলে ভুক্তভোগী ক্যাডেটরা নিয়মিত অনিয়ম, অনুপযুক্ত সুবিধা এবং মানহীন সেবার সম্মুখীন হচ্ছেন।

 

বিষয়টি নিয়ে কলেজ কর্তৃপক্ষের কাছে একাধিকবার অভিযোগ জানানো হলেও, এখন পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগকারীরা জানিয়েছেন।

 

এ বিষয়ে অভিযুক্ত প্রভাষকের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও, তিনি সাড়া দেননি।

 

স্থানীয় সচেতন মহল ও শিক্ষার্থীরা বিষয়টির সুষ্ঠু তদন্ত ও দোষীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর