শিরোনাম
রামগড়ে মোবাইল কোর্টের অভিযানে বাল্যবিবাহ বন্ধ, বাবাকে জরিমানা দোহারে ড্যাফোডিলস্ হাই স্কুলে ক্ষুদে বিতার্কিকদের সমাপনী ও পুরস্কার বিতরণ জীবননগর সীমান্তে ৩ নারী-পুরুষকে পুশইনের চেষ্টা, রুখে দিল বিজিবি সোনারগাঁওয়ে নদী, খাসজমি ও মসজিদের জমি ভরাটের অভিযোগ সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে ইউএনও পার্বতীপুরে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন তানোরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ময়মনসিংহে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ক্ষেতলালে ডেন্টাল চিকিৎসা নিয়ে প্রশ্ন: টেকনোলজিস্টের নামে প্রেসক্রিপশন ও RCT করার অভিযোগ দামুড়হুদায় স্ত্রীর স্বীকৃতির দাবিতে তরুণীর অনশন,গাজীপুরে একই গার্মেন্টসে চাকুরীকালে বিয়ে
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৩১ অপরাহ্ন

লংগদুতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে এমপি দীপেন দেওয়ানের মতবিনিময় সভা

প্রতিবেদকের নাম / ২৯ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২২ জুলাই, ২০২৬

 

মোঃ এরশাদ আলী, লংগদু প্রতিনিধি:

রাঙ্গামাটির লংগদু উপজেলায় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন রাঙ্গামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান। এ সময় তিনি লংগদু-নানিয়ারচর সংযোগ সড়কের নির্মাণকাজ দ্রুত শুরু এবং উপজেলার স্বাস্থ্যসেবা ও বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

বুধবার (২২ জুলাই) সকালে লংগদু উপজেলায় পৌঁছালে উপজেলা প্রশাসন ও দলীয় নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছায় সংসদ সদস্যকে বরণ করে নেন। পরে তিনি উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন করেন এবং উপজেলা পরিষদের নবনির্মিত ভবনের পরিদর্শন কক্ষের উদ্বোধন করেন।

এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসাইনের সভাপতিত্বে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। সভায় উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম, জনসেবা ও প্রশাসনিক বিষয় নিয়ে আলোচনা হয়।

পরে উপজেলা বিএনপির সভাপতি মো. তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে আয়োজিত পৃথক সভায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন সংসদ সদস্য। সভা সঞ্চালনা করেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক এম এ হালিম এবং স্বাগত বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।

সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. তোফাজ্জল হোসেন, রাঙ্গামাটি জেলা বিএনপির সহ-সভাপতি সাইফুল ইসলাম ভুট্টো, জেলা বিএনপির সহ-সভাপতি ও রাঙ্গামাটি আইনজীবী সমিতির সভাপতি মো. সাইফুল ইসলাম পনির, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আলী বাবর, নানিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি নুরুজ্জামানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সংসদ সদস্য দীপেন দেওয়ান বলেন, লংগদু-নানিয়ারচর সংযোগ সড়ক এলাকার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশিত একটি প্রকল্প। এ প্রকল্পের নির্মাণকাজ দ্রুত শুরু করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও বলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের অনিয়মিত সেবার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি লংগদু উপজেলার বিদ্যুৎবিহীন তিনটি ইউনিয়নে বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করা এবং পূর্বপাড়ের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করা হবে।

সফরের শেষ পর্যায়ে সাম্প্রতিক অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন সংসদ সদস্য। এছাড়া তিনি উপজেলার চলমান বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমও পরিদর্শন করেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
22 July 2026

লংগদুতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে এমপি দীপেন দেওয়ানের মতবিনিময় সভা

www.dainikkagoj.com
22 July 2026

লংগদুতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে এমপি দীপেন দেওয়ানের মতবিনিময় সভা

www.dainikkagoj.com