শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
শিরোনাম
পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত  কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় রুটে বাস চলাচল বন্ধ দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ৭০৯ শিক্ষার্থী সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত”

কমলনগরে সরকারী ১০টাকার ওএমএসের রেশনকার্ড পাচ্ছেন  সচ্ছল পরিবার

Reporter Name / ৩১৮ Time View
Update : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫

 

মোখলেছুর রহমান ধনু

রামগতি -কমলনগর (লক্ষীপুর) প্রতিনিধি :

লক্ষ্মীপুরের কমলনগরে দরিদ্র  ও কম আয়ের  সরকারী রেশনকার্ড পাচ্ছে সচ্ছল পরিবাররা। এছাড়া  জনপ্রতিনিধি,  উপজেলা কর্মকর্তা ও বিশিষ্টজনদের সুপারিশে একার্ড অনিয়ম ভাবে বন্টনের অভিযোগ সাহেবেরহাট ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. শাকিলের বিরুদ্ধে।

 

জানা যায়, প্রথম ধাপে উপজেলায়  সাড়ে ৬ হাজার  কার্ড বরাদ্ধ হয় । পরের ধাপে প্রায় ৮০০ থেকে ৯০০ কার্ড বরাদ্ধ  হয়। ওই বরাদ্ধের বিপরীতে সাহেবেরহাট ইউনিয়ন পায় ৮০টি কার্ড।

 

স্থানীয়দের অভিযোগ উপজেলার খাদ্যগুদাম ও বিভিন্ন কর্মকর্তাদের সুপারিশে  সচ্ছল পরিবারকে কার্ড  দেয় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। এতে সুবিধা বঞ্চিত হয়েছে দরিদ্র ও কম আয়ের মানুষ। তারা আরও জানান, গোপন তদবিরে প্রতিটি কার্ডের বিপরীতে ৩ হাজার থেকে ৮ হাজার টাকা পর্যন্ত নেয়া হয়েছে সচ্ছল কার্ডধারীদের থেকে।

 

স্থানীয় আবুল খায়েরসহ অসংখ্য ভুক্তভোগীদের একই অভিযোগ।

 

তারা আরও বলেন, ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা লুটেপুটে খাচ্ছে।

 

এবিষয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও উপজেলা আইসিটি অফিসার মো. শাকিল বলেন, আমরা কিছু নামের কার্ড হাতে রেখেছে। বাকী নাম মেম্বারদের মাধ্যমে যাচাই- বাছাই করে  প্রকৃত সুবিধাবঞ্চিত পবিরারের মাঝে কার্ড দিয়েছি। সচ্ছল পরিবারের কাছ থেকে নগদ টাকা নেয়ার বিষয়টি সঠিক নহে বলে।  এরকম অভিযোগ পেলে তদন্ত করে কার্ড বাতিল করা হবে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর