বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনাম
কুষ্টিয়ায় ভোটকেন্দ্র থেকে সিসি ক্যামেরা চুরি লংগদুতে নির্বাচন ও গণভোট উপলক্ষে আনসার ভিডিপির ব্রিফিং অনুষ্ঠিত  সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে বহিরাগতদের প্রবেশ বন্ধ করতে হবে-ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী ঠাকুরগাঁওয়ে আনসার ও ভিডিপির নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত  তানোরে ৬১টি ভোট কেন্দ্রের মধ্যে ৩১টি ঝুঁকিপূর্ণ কুষ্টিয়ায় নির্বাচন ঘিরে যৌথ বাহিনীর মহড়া ৩০০ আসনের সংসদ সদস্যরা দুর্নীতিমুক্ত হলে দেশ দুর্নীতিমুক্ত হবে: জাপা প্রেসিডিয়াম সদস্য হাফিজ উদ্দিন আহমেদ কচাকাটাকে উপজেলা করতে হলে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে তাড়াশে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও কম্বল বিতরণ  তাড়াশে ধানের শীষে ভোট চাইলেন পৌর বিএনপি

রামগড় ৪৩ বিজিবির শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ

Reporter Name / ১৪৮ Time View
Update : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫

 

মোঃমাসুদ রানা, বিশেষ প্রতিনিধিঃ

খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড় উপজেলার ভারত সীমান্তবর্তী দুর্গম অন্তু পাড়া নিম্ম মাধ্যমিক বিদ্যালয়ের পাহাড়ি শিক্ষার্থীদের মাঝে মানবিত সহায়তার অংশ হিসেবে শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেছে বিজিবির রামগড় জোন।

 

 

সকালে অন্তু পাড়া নিম্ম মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে ৬৮ জন সুবিধাবঞ্চিত শিক্ষার্থীর মাঝে এসব উপকরণ বিতরণ করা হয়। এছাড়া শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ক্রীড়া সামগ্রীও বিতরণ করা হয়।

 

 

জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আহসান উল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে এসব সহায়তা তুলে দেন এবং তাদের খোঁজ খবর নেন।

 

 

এসময় তিনি বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি পার্বত্য চট্টগ্রামে শান্তি-সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতায় এ অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে বিজিবি কাজ করে যাচ্ছে। অন্তু পাড়া নিম্ম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার মানোন্ননে ভতিষ্যতেও বিজিবির পক্ষ হতে এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

 

 

এসময় রামগড় জোন উপ অধিনায়ক মেজর নুর আহমদ সহ পদস্থ বিজিবি কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর