শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনাম
সলঙ্গায় অবৈধভাবে মজুত ৭০৯ লিটার ডিজেল জব্দ, দুই ব্যবসায়ীকে কারাদণ্ড দীঘিনালায় জামায়াতে ইসলামীর নতুন কমিটি গঠন গণভোটের রায় বাস্তবায়ন সরকারের নৈতিক দায়িত্ব ভোলাহাটে সরকারী নির্দেশনা ফুয়েল অ্যাপ বাধ্যতামূলক,অ্যাপ ছাড়া জ্বালানি বিক্রি বন্ধের নির্দেশ তাড়াশে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন: বিয়ের দাবিতে টানা অবস্থান, পালিয়ে গেছে প্রেমিকের পরিবার ভোলাহাটে বিশেষ অভিযানে ৯৮ বোতল ভারতীয় সিরাপসহ মাদক ব্যবসায়ী আটক কুষ্টিয়ায় ৩১ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস  পাবনার ভাঙ্গুড়ায় ১৪৩৩ বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে তেল না পেয়ে মহাসড়ক অবরোধ, ঘণ্টাখানেক বন্ধ ছিল যান চলাচল দীঘিনালায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে সরকারি আর্থিক সহায়তা বিতরণ

হাওর অঞ্চলে বৃক্ষরোপণের প্রকল্প ৩২ বছরেও বাস্তবায়ন হয়নি 

Reporter Name / ১১৫ Time View
Update : বুধবার, ৬ আগস্ট, ২০২৫

 

 

মোক্তার হোসেন গোলাপ, কিশোরগঞ্জ

হাওর অঞ্চলের বৃক্ষ রোপণের মহাপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের অনুকূলে পরিবেশ ও বন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সকল বিভাগের বিশেষজ্ঞদের মতামত দেওয়ার ৩২ বছর অতিবাহিত হলেও আজ পর্যন্ত তা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে না।

বিগত ১৯৯২ সালের ১৫ নভেম্বর তৎকালীন প্রধানমন্ত্রীর বরাবরে কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার কৃষি কর্মকর্তা রফিক ইসলাম হাওর বাসির পক্ষে হাওরে বৃক্ষরোপণ মহা পরিকল্পনার আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে তখন প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের মতামত চাওয়া হয়। ওই মন্ত্রণালয় হাওয়ার অঞ্চলে বৃক্ষ রোপনের প্রশংসা করে এই বিষয়ে অনুকূলে মতামত প্রদান করে। বিশেষজ্ঞদের মতে বৃক্ষরোপণ প্রকল্প টি বাস্তবায়ন হলে হাওরের ভূমির ক্ষয় রোধ হবে, মৎস্য সম্পদ বৃদ্ধিতে সহায়ক হবে, কাঠের সমস্যা দূর হবে এবং শুষ্ক মৌসুমে মাঠের কর্মরত কৃষকদের ছায়া প্রদান করবে। ওই সময় বিশেষজ্ঞরা ৩০ টি প্রজাতির গাছের তালিকা ও প্রস্তুত করেন। তারপর নানা দপ্তর গাছ লাগানোর মহ পরিকল্পনাটি ঘোরার পর বনায়ন প্রকল্পটি প্রশংসাযোগ্য বলে ঐক্য মত্য প্রকাশ করা হয়, কিন্তু তারপরে সরকারের পর সরকার পরিবর্তন হলেও হাওর অঞ্চলের ভাগ্যে আর শিকে ছেড়েনি। অন্যদিকে দেখা গেছে, হাওর উন্নয়ন বোর্ড বছরের পর বছর ধরে নিষ্ক্রিয় রয়েছে। দেশের প্রধানমন্ত্রী বোর্ডের দায়িত্ব গ্রহণ করার পরও হাওর উন্নয়ন বোর্ড কোনরকম উল্লেখযোগ্য তৎপরতা দেখাতে পারেনি। আজকাল পরিবেশ ও ভূমি পুনরুদ্ধার প্রকল্পে বিদেশিরা ঋণ -অনুদান দিতে প্রস্তুত, যদি ঠিকমতো প্রকল্প প্রণয়ন করে তাদের কাছে উপস্থাপন করা হয়। তবে সরকার তার নিজস্ব অর্থ দিয়ে হাওর উন্নয়ন করবে না কেন ? এই প্রশ্ন হাওর বাসির।বনায়ন নিয়ে সংশ্লিষ্ট সবাই মাথা ঘামাচ্ছেন কিন্তু সংশ্লিষ্ট মহল এই প্রকল্পটি বাস্তবায়ন করার উদ্যোগ না নেওয়ায় ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে হাওর বাসির।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর