সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
কচাকাটাকে উপজেলা করতে হলে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে তাড়াশে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও কম্বল বিতরণ  তাড়াশে ধানের শীষে ভোট চাইলেন পৌর বিএনপি বগুড়ায় দোকান চুরির ঘটনায় আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার ওয়াদুদ ভুইয়ার ধানের শীষের পক্ষে রামগড় প্রবীন বিএনপি উপদেষ্টা কমিটির গণসংযোগ  তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ শান্তিপূর্ণ দেশে পরিনত হবে- মেজর হাফিজ রামগড়ে অগ্নিকান্ডে পুড়ে ছাই স’মিল সহ তিন ব্যবসা প্রতিষ্ঠান দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে রাষ্ট্রবিরোধী ও বিভ্রান্তিকর শব্দচয়ন ব্যবহারের তীব্র নিন্দা ও প্রতিবাদ দীঘিনালায় একাধিক মামলার পরোয়াভুক্ত আসামী গ্রেফতার,তিন মাসের কারাদণ্ড ও দুই লক্ষ টাকা জরিমানা

মৃত্যুর পরও ধামাচাপা – প্রভাবশালীদের ছত্রছায়ায় ন্যায়বিচার থেকে বঞ্চিত পরিবার

Reporter Name / ১২৭ Time View
Update : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

 

গাইবান্ধা জেলা প্রতিনিধি

 

রংপুরের মিঠাপুকুর উপজেলার চেংমারী ইউনিয়নের মাহিয়ারপুর মন্ডলপাড়ায় ওয়াজ মাহফিলে অংশ নিতে গিয়ে রহস্যজনকভাবে বিষক্রিয়ায় মৃত্যুবরণ করেছে আসাদুজ্জামান (৩৬) নামে এক যুবক। নিহতের পরিবার অভিযোগ করেছে, প্রভাবশালী মহলের চাপে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে।

 

পরিবার সূত্রে জানা গেছে, গত ২৪ জানুয়ারি ২০২৪ দুপুরে আসাদুজ্জামান ওয়াজ মাহফিলে অংশ নিতে যায়। রাত অনুমান ১২টার দিকে অজ্ঞাত ফোন থেকে কল পেয়ে বের হয়ে যায়। পরে মাহিয়ারপুর মুসলিম কবরস্থানের পাশে সুইচ গেট এলাকায় অজ্ঞান অবস্থায় তাকে পাওয়া যায়। ভোরে জ্ঞান ফিরলে সে কোনরকমে বাড়ি আসে এবং পরিবারের সদস্যদের সব ঘটনা জানায়।

 

এরপর ২৮ জানুয়ারি থেকে আসাদুজ্জামানের শারীরিক অবস্থার অবনতি হলে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে রেফার্ড হয়ে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে জনতা ক্লিনিক ও পুনরায় মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে তার মৃত্যু হয়। চিকিৎসকরা মৃত্যুর কারণ হিসেবে বিষক্রিয়া উল্লেখ করেন।

 

পরিবারের দাবি, এটি সাজানো হত্যাকাণ্ড। তারা থানায় জিডি এবং অভিযোগ দিয়েও কোনো কার্যকর পদক্ষেপ পায়নি। আওয়ামী লীগ সরকারের আমলে স্থানীয় প্রভাবশালীরা ঘটনাটি ধামাচাপা দিতে প্রশাসনে প্রভাব খাটাচ্ছে বলেও পরিবারের অভিযোগ।

 

নিহতের বাবা মোঃ মোস্তাফিজার রহমান বলেন,

আমার ছেলের মৃত্যুর বিচার চাই। কিন্তু প্রভাবশালী মহলের কারণে পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না। আমরা ন্যায়বিচার থেকে বঞ্চিত।

 

এ ধরনের রহস্যজনক মৃত্যুতে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। দ্রুত বিচার না হলে এমন ঘটনার পুনরাবৃত্তি হওয়ার আশঙ্কা করছেন এলাকাবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর