শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
শিরোনাম
পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত  কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় রুটে বাস চলাচল বন্ধ দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ৭০৯ শিক্ষার্থী সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত”

জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের বেনাপোল বন্দর পরিদর্শন

Reporter Name / ১৫৬ Time View
Update : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

 

বেনাপোল প্রতিনিধিঃ

অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর চেয়ারম্যান মোঃ আবদুর রহমান খান মঙ্গলবার বিকালে বেনাপোল কাস্টমস হাউস, স্থলবন্দরের কার্গো ভেহিকল টার্মিনাল ও বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পরিদর্শন করেন।

 

পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন এনবিআরের সদস্য (কাস্টমস) মোবিনুল কবির এবং সদস্য (প্রশাসন) মোয়াজ্জেম হোসেন। এছাড়া বন্দর কর্তৃপক্ষ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

 

এ সময় উপস্থিত ছিলেন বেনাপোল স্থল বন্দরের পরিচালক ও উপ-সচিব শামীম হোসেন রেজা, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ডাঃ কাজী নাজিব হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

 

পরিদর্শন শেষে তিনি বেনাপোল কাস্টমস হাউসের কনফারেন্স হলে কাস্টমস ও বন্দর সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে এক গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন। বৈঠকে কাস্টমস কার্যক্রমের গতিশীলতা, রাজস্ব আদায়ে দক্ষতা বৃদ্ধি, সীমান্তবর্তী বানিজ্য প্রসারসহ নানা গুরুত্বপূর্ণ বিষয় আলোচিত হয়।

 

এর আগে, চেয়ারম্যান মোঃ আবদুর রহমান খান বেনাপোল কাস্টমস হাউসে পৌঁছালে কাস্টমস হাউসের কমিশনার খালেদ মোহাম্মদ আবু হোসেন তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর