সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
কচাকাটাকে উপজেলা করতে হলে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে তাড়াশে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও কম্বল বিতরণ  তাড়াশে ধানের শীষে ভোট চাইলেন পৌর বিএনপি বগুড়ায় দোকান চুরির ঘটনায় আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার ওয়াদুদ ভুইয়ার ধানের শীষের পক্ষে রামগড় প্রবীন বিএনপি উপদেষ্টা কমিটির গণসংযোগ  তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ শান্তিপূর্ণ দেশে পরিনত হবে- মেজর হাফিজ রামগড়ে অগ্নিকান্ডে পুড়ে ছাই স’মিল সহ তিন ব্যবসা প্রতিষ্ঠান দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে রাষ্ট্রবিরোধী ও বিভ্রান্তিকর শব্দচয়ন ব্যবহারের তীব্র নিন্দা ও প্রতিবাদ দীঘিনালায় একাধিক মামলার পরোয়াভুক্ত আসামী গ্রেফতার,তিন মাসের কারাদণ্ড ও দুই লক্ষ টাকা জরিমানা

টিকটকে ‘ভালোবাসা বলতে কিছুই হয় না’ লিখে বেনাপোলের  মাহীর বিদায়

Reporter Name / ১২৩ Time View
Update : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

 

 

 

বেনাপোল প্রতিনিধিঃ

 

যশোরের বেনাপোলের সাদীপুর গ্রামের তরুণী ইয়াসমিন আক্তার মাহী (২১) অভিমানে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। সোমবার (২১ জুলাই) মধ্যরাতে যশোর শহরের ধর্মতলা এলাকার একটি ভাড়া বাসায় তিনি গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। বর্তমানে তার মরদেহ যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

 

 

মাহী সামাজিক যোগাযোগমাধ্যমে ছিলেন বেশ সক্রিয়। ফেসবুক ও টিকটকে তার ছিলো উল্লেখযোগ্য জনপ্রিয়তা। তার মৃত্যুর আগে আপলোড করা সর্বশেষ টিকটক ভিডিওটি এখন সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে। সেই ভিডিওতে দেখা যায়, ঘরের ছাদে থাকা ফ্যানের সঙ্গে ওড়না ঝুলছে। ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, “ভালোবাসা বলতে কিছুই হয় না বার্থ…যা থেকে ধারণা করা হচ্ছে, তার ভেতরে চলছিল তীব্র মানসিক অস্থিরতা ও হতাশা।

 

স্থানীয়দের ভাষ্যমতে, রাতে তার কক্ষ থেকে কোনো সাড়া না পেয়ে সকালে পুলিশে খবর দেওয়া হয়। কোতোয়ালি থানার একটি টিম ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়, তবে ততক্ষণে সব শেষ হয়ে গিয়েছিল।

 

এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর