শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনাম
পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত  কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় রুটে বাস চলাচল বন্ধ দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ৭০৯ শিক্ষার্থী সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত”

লংগদুতে জুলাই বিপ্লবের শহীদের স্মরণে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত 

Reporter Name / ১৪১ Time View
Update : শনিবার, ১২ জুলাই, ২০২৫

 

 

মোঃ এরশাদ আলী, লংগদু প্রতিনিধি :

 

রাঙ্গামাটির লংগদুতে জুলাই বিপ্লবের শহীদের স্মরণে ইসলামী আন্দোলন বাংলাদেশ লংগদু উপজেলা শাখার আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (১২ জুলাই) লংগদু উপজেলার মাইনীমুখে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত জুলাই বিপ্লবের শহীদের আত্মার মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিল ও আলোচনা সভা দলের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

 

ইসলামী আন্দোলন বাংলাদেশ লংগদু উপজেলা শাখার সভাপতি হাফেজ আব্দুল মতিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসলামি যুব আন্দোলন লংগদু উপজেলা শাখার সভাপতি ইয়াছিন আরাফাত, ইসলামি ছাত্র আন্দোলনের লংগদু উপজেলা শাখার সাধারণ সম্পাদক রায়হান মল্লিক ও মুজাহিদ কমিটির উপজেলা সভাপতি মজিবুর রহমান পিসি সহ প্রমুখ।

 

এসময়ে বক্তারা বলেন, ফ্যাসিবাদ ও দুর্নীতির বিরুদ্ধে ইসলামী আদর্শের আলোকে নতুন বাংলাদেশ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে। তাঁরা দেশে ন্যায় ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় ইসলামী আন্দোলনকে আরো সুসংগঠিত করতে সকলের প্রতি আহবান জানান ।

 

অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশ লংগদু উপজেলা শাখা ও বিভিন্ন ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে জুলাই বিপ্লবে শহীদের আত্মার মাগফিরাত কামনায় এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর