সোমবার, ০২ মার্চ ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম
তৃণমূল থেকে উঠে আসা এক আদর্শিক নেতা: তাড়াশের রাজনীতিতে মো. সোলাইমান হোসেন সিহাব স্বাধীনতার প্রথম সূর্যোদয়: যে কক্ষে রচিত হয়েছিল বাংলাদেশের পতাকার নকশা কুষ্টিয়ায় লালন আঁখড়াবাড়ীতে দোল পুর্ণিমা উৎসবের প্রস্তুতি সম্পন্ন  কুষ্টিয়ার মিরপুরে সংসদ সদস্যের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়  কুষ্টিয়ায় ট্রেনের নিচে পড়ে মোটরসাইকেল আরোহী নিহত  অভিযোগ ও সংবাদ প্রকাশের পরে তাড়াশ সদর ইউনিয়ন ভূমি উপসহকারী মোঃ আরিফুল ইসলাম পলাশকে শাস্তিমূলক বদলি কমলনগরে নদী কেড়েছে ভিটেমাটি, কাড়তে পারেনি ভালোবাসা: চর কালকিনিতে মাস্টার সাইফুল্লাহর ৩৩ বছরের আস্থার প্রতিচ্ছবি কুষ্টিয়ায় জিকে ক্যানেল থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার পিআরও হিসেবে সাংবাদিক নিয়োগের প্রস্তাব সচিবালয়ে জমা   আদালতের নিষেধাজ্ঞা অমান্য করায় তিন ভাই গ্রেপ্তার 

লংগদুতে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের সাথে মতবিনিময় সভা 

Reporter Name / ৯৬ Time View
Update : বুধবার, ৯ জুলাই, ২০২৫

 

মোঃ এরশাদ আলী, লংগদু প্রতিনিধি :

 

রাঙ্গামাটির লংগদু উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর হোসাইন এর সাথে উপজেলার বিভিন্ন জনপ্রতিনিধি,  বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, ছাত্র প্রতিনিধি, মিডিয়াকর্মী ও স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে  নব যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর হোসাইন এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

৯ জুলাই (বুধবার) সকাল ১১টায় উপজেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে লংগদু উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসাইন এর সাথে উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা,  জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী অফিসার (অঃদাঃ) মোঃ কফিল উদ্দিন মাহমুদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন লংগদু উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর হোসাইন, লংগদু উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন,  সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ,  উপজেলা জামায়াতে ইসলামী আমীর মাওলানা মোঃ নাছির উদ্দীন,  নায়েবে আমীর মাওলানা এএলএম সিরাজুল ইসলাম, লংগদু প্রেসক্লাবের উপদেষ্টা ও প্রবীণ সাংবাদিক মোঃ এখলাস মিয়া খান,  প্রেসক্লাব সভাপতি এবিএস  মামুন, সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রধান, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, পুলিশ বাহিনী, ব্যাটালিয়ন আনসার  ও ফায়ার সার্ভিসের প্রতিনিধি,  উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এবং ছাত্র  প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভার পরিচিতি পর্ব শেষে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে উপজেলার বিভিন্ন পর্যায়ে ব্যক্তিবর্গের সাথে আলোচনা করা হয়।

নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসাইন তাঁর বক্তব্যে,  লংগদু উপজেলার সর্বস্তরের সহযোগিতা কামনা করে আগামীর লংগদুকে এগিয়ে নেওয়ার আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর