শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনাম
পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত  কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় রুটে বাস চলাচল বন্ধ দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ৭০৯ শিক্ষার্থী সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত”

খাগড়াছড়ি পাজেপ এর অস্থায়ী চেয়ারম্যানের দায়িত্বে শেফালিকা ত্রিপুরা

Reporter Name / ২২৯ Time View
Update : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫

 

মোঃ মাসুদ রানা,

বিশেষ প্রতিনিধিঃ

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য শেফালিকা ত্রিপুরাকে অস্থায়ীভাবে পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব প্রদান করেছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়।

 

 

মঙ্গলবার ৮ জুলাই মন্ত্রণালয়ের পরিষদ-১ শাখা থেকে এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়।

 

 

চিঠিতে উল্লেখ করা হয়েছে, পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯ এর ধারা ১৪ অনুযায়ী পরিষদের সদস্যদের মধ্য থেকে অস্থায়ীভাবে দায়িত্ব প্রদানের বিধান রয়েছে। সেই ভিত্তিতে শেফালিকা ত্রিপুরাকে অস্থায়ী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করার আদেশ প্রদান করা হয়েছে।

 

 

মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তাসলিমা বেগম স্বাক্ষরিত আদেশটি খাগড়াছড়ি জেলা পরিষদসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে প্রেরণ করা হয়েছে।

 

 

এদিকে অস্থায়ী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব প্রাপ্তির খবরে পরিষদে নতুন নেতৃত্বে স্বচ্ছতা ও কার্যকরতা বৃদ্ধি পাবে বলে মন্তব্য করেছেন অনেকেই। তবে স্থায়ী চেয়ারম্যান নিয়োগের বিষয়ে এখনো কোনো নির্দেশনা আসেনি।

 

 

উল্লেখ্য, গতকাল (৭ জুলাই) অনিয়ম-দুর্নীতির ও স্বেচ্ছাচারিতার অভিযোগের ভিত্তিতে মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে চেয়ারম্যান জিরুনা ত্রিপুরাকে পরিষদের সকল কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেয় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। সেই প্রেক্ষিতে প্রশাসনিক কার্যক্রম সচল রাখতে অস্থায়ী চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর