শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম
পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত  কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় রুটে বাস চলাচল বন্ধ দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ৭০৯ শিক্ষার্থী সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত”

সাধারণ জনগণের কথা বিবেচনা করে কাজ করুন -জেলা প্রশাসক মুফিদুল আলম

Reporter Name / ১৭১ Time View
Update : রবিবার, ২২ জুন, ২০২৫

 

 

গোলাম কিবরিয়া পলাশ, ব্যুরো প্রধান ময়মনসিংহঃ

আমরা প্রত্যেকেই এক একটা দপ্তরের প্রধান। আমরা যদি প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে উদ্যোগ নেই, তাহলেই ময়মনসিংহের সাধারণ মানুষ ভালো থাকবে। অন্যথায় সাধারণ মানুষের দূর্ভোগ বাড়তেই থাকবে। আপনারা সকলে সাধারণ জনগণের কল্যাণে কাজ করুন। তাদের কথা বিবেচনায় জনস্বার্থে কাজ করুন। দেশটা আমাদের সবার। সবাই মিলেই দেশকে ভালো রাখতে হবে।

 

ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভায় রবিবার (২২জুন) এসব কথা বলেন জেলা প্রশাসক মুফিদুল আলম। জেলা প্রশাসকের সভাপতিত্বে সভায় ময়মনসিংহ জেলার অন্যান্য সকল সরকারি দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন।

 

সভাপতি যানজট নিরসনে রাস্তা মেরামতের নির্দেশ দেন। অবৈধ দোকানপাট উচ্ছেদে কেন দৃশ্যমান পদক্ষেপ নেই তার বিষয়েও জানতে চান। বর্তমানে ডেঙ্গু এবং করোনার উৎপাদ নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে। সভাপতি লার্ভিসাইড প্রয়োগ ও জনসচেতনতার উপর জোর দিতে বলেন সিটি কর্পোরেশনকে। সিটি কর্পোরেশন অনুমতিবিহীন হাই রাইজ (উঁচু) বিল্ডিংগুলো শনাক্তকরণের কাজ করছে সবাই মত প্রকাশ করেন।

 

সড়ক ও জনপথ বিভাগ দেশের জনসেবায় সরাসরি জড়িত উল্লেখ করে সভাপতি বলেন, হাইওয়ে রাস্তায় প্রয়োজনীয় গতিরোধক এবং রংকরণ যেন অতিসত্বর সম্পন্ন করা হয়। দুর্ঘটনাপ্রবণ তারাকান্দা এবং ফুলপুর উপজেলায় কেন বারবার একই স্থানে দুর্ঘটনা ঘটছে সে বিষয়ে পদক্ষেপ নিতে হবে।

 

জেলা মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে স্কুলের বিতর্কিত নাম চিহ্নিতকরণ এবং সেগুলো পরিবর্তনের বিষয়ে দ্রুত সময়ের মধ্যে পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন সভাপতি। ইউকেলিপ্টাস এবং আকাশমণি গাছ পরিবেশের জন্য ক্ষতিকর এবং সরকারিভাবে নিষিদ্ধ। এসব গাছগুলো কর্তনের বিনিময়ে সরকার প্রণোদনা দিচ্ছে বলে জানানো হয়। এছাড়াও জেলার অন্যান্য সরকারি দপ্তরকে তার নিজ নিজ ক্ষেত্রে জনস্বার্থে কাজ করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেন সভাপতি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর