শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম
পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত  কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় রুটে বাস চলাচল বন্ধ দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ৭০৯ শিক্ষার্থী সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত”

লালপুরে বৈধ বালুমহলে চাঁদাবাজির দাবিতে সংবাদ সম্মেলন

Reporter Name / ১১২ Time View
Update : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫

 

 

 

লালপুর (নাটোর) প্রতিনিধি:

নাটোরের লালপুরে সরকার কর্তৃক অনুমোদিত বালুমহাল ঘিরে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ তুলেছে ইজারাদার প্রতিষ্ঠান মোল্লা ট্রেডার্স।

 

বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে ২নং ঈশ্বরদী ইউনিয়নের লক্ষ্মীপুর পদ্মা নদীর পাড়ে সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির অংশীদার মেহফুজ হক সোহাগ জানান, দিয়ার বাহাদুর মৌজায় ৯ কোটি ৬০ লাখ টাকায় বালুমহাল ইজারা নেওয়ার পর থেকে প্রতিদিন ৫ লাখ টাকা চাঁদা দাবি করছে ঈশ্বরদীর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু ও তার ভাই মেহেদী সহ অনুসারীরা।

চাঁদা না দিলে নৌপথে সন্ত্রাসী, নির্যাতন শ্রমিকদের মারধর, নৌযানে বাধা এবং মিথ্যা মামলার ভয় দেখানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

 

তিনি দাবি করেন, নতুন ওসি আ.স.ম আব্দুন নুর যোগদানের পর এসব ঘটনায় প্রশাসনের নীরব ভূমিকা লক্ষ্য করা যাচ্ছে।

 

জাকারিয়া পিন্টু বলেন, এসব ঘটনার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই, এসব ষড়যন্ত্র ও ভিত্তিহীন।

 

তবে ঈশ্বরদী থানার ওসি আ.স.ম আব্দুন নুরকে ফোনে কয়েকবার চেষ্টা করা হলেও তিনি রিসিভ করেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর