শনিবার, ০২ মে ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন

কমলনগরে “চর কাদিরা আলোর কাফেলা’র” নতুন পথচলা: মাদক ও জুয়ামুক্ত সমাজ গড়ার অঙ্গীকার

Reporter Name / ১৫ Time View
Update : শনিবার, ২ মে, ২০২৬

 

মোখলেছুর রহমান ধনু

রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার চর কাদিরা ইউনিয়নে একঝাঁক তরুণ ও সমাজসেবীর উদ্যোগে আত্মপ্রকাশ করেছে সামাজিক ও অরাজনৈতিক সংগঠন “চর কাদিরা আলোর কাফেলা”। গত ২৯ এপ্রিল ফজুমিয়ার হাটে এক উৎসবমুখর পরিবেশে ১৭ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

সংগঠনটি মূলত এলাকার আর্তমানবতার সেবা, সামাজিক অবক্ষয় রোধ এবং মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনের লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছে। এটি একটি সম্পূর্ণ অলাভজনক ও সেবামূলক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে বলে জানানো হয়।

নবগঠিত কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ রেদওয়ান হোসেন এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মুহাম্মদ শোরাফ উদ্দিন (স্বপন)। এছাড়া যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন জহির উদ্দিন, হাছান মাহমুদ, মাহফুজুর রহমান, জাহাঙ্গীর আলম, জামাল উদ্দিন, ডাঃ মনির হোসেন, আবু তালেব ও ডাঃ ইসমাইল।

সদস্য হিসেবে রয়েছেন মোহাম্মদ উল্লাহ রাজু, আবুল কালাম আজাদ, জহির উদ্দিন, নাছির উদ্দিন পাটোয়ারী এবং মুফতী রুহুল আমিন রাশেদসহ অনেকে।

কমিটি ঘোষণার পর আহ্বায়ক মোঃ রেদওয়ান হোসেন বলেন,

“চর কাদিরা আলোর কাফেলা সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন। আমাদের লক্ষ্য হলো মানুষের পাশে দাঁড়ানো এবং ফজুমিয়ার হাটসহ পুরো চর কাদিরা অঞ্চলকে মাদক ও জুয়ামুক্ত করে একটি সুন্দর সমাজ গড়ে তোলা।”

সদস্য সচিব মুহাম্মদ শোরাফ উদ্দিন (স্বপন) বলেন, সংগঠনটি শিক্ষা, স্বাস্থ্য ও মানবিক সেবামূলক কার্যক্রমকে অগ্রাধিকার দেবে। তিনি এই উদ্যোগ সফল করতে এলাকাবাসীর সহযোগিতা ও দোয়া কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর