রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
শাহজাদপুর থানায় ছাত্রদল নেতার হামলা: পুলিশ সদস্যের মোবাইল ভাঙচুর সমন্বয়হীনতায় সোলার বিদ্যুৎ গলার কাঁটা,মাসে ৫ লাখ টাকা গচ্চা শাহজাদপুরে দুধের কারখানায় বায়োগ্যাস বিস্ফোরণ: ২ শ্রমিক আশঙ্কাজনক এমআরএ-এর নির্দেশনা উপেক্ষা; ঈশ্বরদীতে নিউ এরা ফাউন্ডেশনের কর্মীদের শনিবারও কিস্তি আদায়ে বাধ্য করার অভিযোগ কমলনগরে জনবসতিতে অবৈধ পোল্ট্রি খামার: দুর্গন্ধে অতিষ্ঠ গ্রামবাসী, অসুস্থ ৬ উল্লাপাড়ায় বিএনপি নেতা আব্দুস সালাম এর দাফন সম্পুর্ণ  খাগড়াছড়িতে বিএনপি’র রাজনীতিতে অদম্য এক নারী কুহেলী দেওয়ান ময়মনসিংহ ডিবি পুলিশের অভিযানে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার-০২ খাগড়াছড়ি মানিকছড়িতে মাহা সংগ্রাই উপলক্ষে ঐতিহ্যবাহী বলি খেলা; আরেশে মারমা চ্যাম্পিয়ন অভয়নগরে ভুয়া দর্জি প্রশিক্ষণের জাল, নিবন্ধনহীন প্রতিষ্ঠানের নামে অর্থ বাণিজ্য

ময়মনসিংহে মামলা পরিচালনায় সহায়ক আইনকানুন ও কৌশল বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

Reporter Name / ২৪৬ Time View
Update : শুক্রবার, ১৬ মে, ২০২৫

 

 

গোলাম কিবরিয়া পলাশ, ব্যুরো প্রধান, ময়মনসিংহঃ

ব্যক্তি জীবন বা চাকরি জীবনে আমাদের অনেকেরই অনাকাঙ্ক্ষিত মামলা মোকদ্দমার সম্মুখীন হতে পারে। আইনি বিষয় সম্পর্কে কিছুটা ধারণা থাকলে মামলা নিষ্পত্তির ক্ষেত্রে সুবিধা হয়। মামলা সম্পর্কে জ্ঞান আহরন, সঠিক পদক্ষেপ গ্রহণ এবং যুক্তি তৈরি করতে সাহায্য করে এই সম্পর্কিত কর্মশালা।

 

এজন্য প্রত্যেক নাগরিকের প্রয়োজনীয় কিছু আইন সম্পর্কে ধারণা রাখা উচিত। ‘মামলা পরিচালনায় সহায়ক আইন কানুন ও কৌশল’ বিষয়ক দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী বক্তৃতায় ভিডিও কনফারেন্সিংয়ে যুক্ত হয়ে এসব কথা বলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে সার্কিট হাউজ সম্মেলন কক্ষে আয়োজিত এ কর্মশালায় আরো উপস্থিত ছিলেন ময়মনসিংহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা মীরা।

 

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আইন কর্মকর্তা (অতিরিক্ত জেলা জজ) মো: মাসুদ পারভেজের সঞ্চালনায় কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফারাহ শাম্মী।

 

কর্মশালা সংশ্লিষ্ট বিষয়াদি সম্পর্কে আলোচনা করেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্মসচিব মাহফুজা আখতার, তথ্য ও সম্প্রচার মান্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো: মোতালেব হোসাইন, ময়মনসিংহ আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার মোঃ মনিরুজ্জামান, জেলা তথ্য অফিসের পরিচালক মীর আকরাম উদ্দিন আহম্মদ।

 

কর্মশালায় ময়মনসিংহ বিভাগে কর্মরত তথ্য অধিদফতর, গণযোগাযোগ অধিদপ্তর, বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর