বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
তাড়াশে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও কম্বল বিতরণ  তাড়াশে ধানের শীষে ভোট চাইলেন পৌর বিএনপি বগুড়ায় দোকান চুরির ঘটনায় আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার ওয়াদুদ ভুইয়ার ধানের শীষের পক্ষে রামগড় প্রবীন বিএনপি উপদেষ্টা কমিটির গণসংযোগ  তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ শান্তিপূর্ণ দেশে পরিনত হবে- মেজর হাফিজ রামগড়ে অগ্নিকান্ডে পুড়ে ছাই স’মিল সহ তিন ব্যবসা প্রতিষ্ঠান দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে রাষ্ট্রবিরোধী ও বিভ্রান্তিকর শব্দচয়ন ব্যবহারের তীব্র নিন্দা ও প্রতিবাদ দীঘিনালায় একাধিক মামলার পরোয়াভুক্ত আসামী গ্রেফতার,তিন মাসের কারাদণ্ড ও দুই লক্ষ টাকা জরিমানা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) খাগড়াছড়ি জেলা কমিটি আট জন বিবৃতি মাধ্যমে প্রত্যাহার করেছেন

সলঙ্গায় ওয়ালটন প্লাজার ফ্রি মেডিকেল ক্যাম্প সেবা অনুষ্ঠিত

Reporter Name / ৭৭ Time View
Update : শুক্রবার, ১৬ মে, ২০২৫

 

 

মোঃ আখতার হোসেন হিরন :

 

সারাদেশের ন্যায় ওয়ালটন প্লাজা সিরাজগঞ্জের সলঙ্গা শাখার আয়োজনে অসহায়,গরিব ও দুস্থ মানুষের সহায়তায় ফ্রি মেডিকেল ক্যাম্প সেবা অনুষ্ঠিত হয়েছে।

 

আজ বৃহস্পতিবার দুপুরে সলঙ্গা ভূষাল হাটা বটতলা ওয়ালটন প্লাজায় এ ফ্রি মেডিকেল ক্যাম্পে শতাধীক রোগীকে বিনামূল্যে সেবা প্রদান করা হয়েছে।

 

এ সময় মেডিসিন, ডায়াবেটিস, গ্যাস্ট্রো লিভার, বাতব্যথা, হৃদরোগ, চর্ম ও যৌন, শিশু, গাইনী এবং চক্ষু রোগীদের একদল অভিজ্ঞ চিকিৎসক টিম দ্বারা সকল প্রকার রোগীদের চিকিৎসা সেবা প্রদানসহ ডায়াবেটিস ও ব্লাড গ্রুপ বিনামূল্যে চেক করা হয়েছে।

 

এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজা সলঙ্গা শাখার ম্যানেজার মো. বেলাল হোসেন, সাংবাদিক ও অত্র এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

 

ওয়ালটন প্লাজার এমন ব্যতিক্রম আয়োজন বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়ে ষাটোর্ধ বয়সী মহিলা,আলেয়া এবং আবুল সরকার এ প্রতিবেদককে জানান, আমরা গরীব মানুষ টাকার অভাবে ভালো কোন ডাক্তারের কাছে যেতে পারিনা। এখানে এসে ফ্রি ডায়াবেটিস পরীক্ষা করাসহ ডাক্তারের (ফরদি) প্রেসক্রিপশন পেয়ে খুব খুশি হয়েছি। আল্লাহর কাছে দোয়া করি যেন তাদের ব্যবসায় মঙ্গল হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর