শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
শিরোনাম
পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত  কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় রুটে বাস চলাচল বন্ধ দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ৭০৯ শিক্ষার্থী সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত”

লংগদুতে কাপ্তাই হ্রদে মাছের পোনা অবমুক্ত করলো বিএফডিসি

Reporter Name / ১৩৬ Time View
Update : শুক্রবার, ১৬ মে, ২০২৫

 

 

মোঃ এরশাদ আলী, লংগদু প্রতিনিধি :

 

রাঙ্গামাটির দূর্গম লংগদুতে কাপ্তাই হ্রদে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) কর্তৃক

মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

 

বৃহস্পতিবার (১৫ মে) অাজ সকালে উপজেলা পরিষদের পিছনের লেকে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) কর্তৃক এই মাছের পোনা অবমুক্ত করণ করা হয়।

 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু উপজেলা নির্বাহী অফিসার মোঃ কফিল উদ্দিন মাহমুদ। বামউক লংগদু উপজেলা কর্মকর্তা ও নার্সিং সুপারিন্টেন্ডেন্ট মোঃ আকবর হোসেন, উপজেলা মৎস্য অফিসারের প্রতিনিধি নিলু চাকমা ও মৎস্য জীবি সমিতির জেলা সভাপতি ইমাম হোসেন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

প্রধান অতিথি বলেন, “কাপ্তাই হ্রদ এই এলাকার মানুষের জীবন জীবিকা, পরিবেশ এবং অর্থনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। কাপ্তাই হ্রদের মৎস্য সম্পদ রক্ষায় পোনা অবমুক্ত করণ নিঃসন্দেহে অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। বিএফডিসির এহেন কার্যক্রম স্থানীয় মৎস্য জীবীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে ভূমিকা রাখবে ।”

 

বামউক লংগদু উপকেন্দ্রের কর্মকর্তা মোঃ আকবর হোসেন বলেন, চলতি বছরে কাপ্তাই হ্রদের লংগদু উপজেলার বিভিন্ন পয়েন্টে প্রায় ৫ লাখ বিভিন্ন প্রজাতির দেশীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। যার মধ্যে রুই, কাতাল, মৃগেল, কালি বাউস সহ দেশীয় বিভিন্ন প্রজাতি মাছ রয়েছে ।”

 

জেলা কমিটির সভাপতি ইমাম হোসেন বলেন , হ্রদের পরিবেশ রক্ষা, অবৈধ ভাবে মাছ শিকার বন্ধ এবং নিয়মিত পোনা অবমুক্ত করণের মাধ্যমে হ্রদের উৎপাদনশীলতা বহুগুণে বৃদ্ধি পাবে। যার ফলে স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।

 

প্রকাশ থাকে যে, দেশের বৃহত্তম কৃত্রিম হ্রদ হিসাবে পরিচিত কাপ্তাই হ্রদের প্রতিবছর বর্ষা মৌসুমে মাছের পোনা অবমুক্ত করা হয়ে থাকে, যাতে করে হ্রদের মৎস্য সম্পদ বৃদ্ধি পায় এবং এ অঞ্চলের মৎস্য জীবীরা লাভবান হন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর