শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনাম
সলঙ্গায় অবৈধভাবে মজুত ৭০৯ লিটার ডিজেল জব্দ, দুই ব্যবসায়ীকে কারাদণ্ড দীঘিনালায় জামায়াতে ইসলামীর নতুন কমিটি গঠন গণভোটের রায় বাস্তবায়ন সরকারের নৈতিক দায়িত্ব ভোলাহাটে সরকারী নির্দেশনা ফুয়েল অ্যাপ বাধ্যতামূলক,অ্যাপ ছাড়া জ্বালানি বিক্রি বন্ধের নির্দেশ তাড়াশে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন: বিয়ের দাবিতে টানা অবস্থান, পালিয়ে গেছে প্রেমিকের পরিবার ভোলাহাটে বিশেষ অভিযানে ৯৮ বোতল ভারতীয় সিরাপসহ মাদক ব্যবসায়ী আটক কুষ্টিয়ায় ৩১ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস  পাবনার ভাঙ্গুড়ায় ১৪৩৩ বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে তেল না পেয়ে মহাসড়ক অবরোধ, ঘণ্টাখানেক বন্ধ ছিল যান চলাচল দীঘিনালায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে সরকারি আর্থিক সহায়তা বিতরণ

চন্দনাইশে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত

Reporter Name / ৯৭ Time View
Update : শুক্রবার, ১৬ মে, ২০২৫

 

 

এম হেলাল উদ্দিন নিরব চট্টগ্রাম (জেলা) প্রতিনিধি

 

 

চট্টগ্রাম চন্দনাইশে স্কাউটসের কাব ৪১৯ তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়েছে।

 

১৫ই মে (বৃহস্পতিবার) সকাল থেকে দিনব্যাপী উপজেলা অডিটোরিয়াম হল রুমে বাংলাদেশ স্কাউটস চন্দনাইশ উপজেলার সহ-সভাপতি ও খানদীঘি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বশরের সভাপতিত্বে এই ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়েছে।

 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস চন্দনাইশ উপজেলার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার রাজিব হোসেন।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো.কবির হোসেন,উপজেলা একাডেমিক সুপারভাইজার বিপিন চন্দ্র রায়। বাংলাদেশ স্কাউটস চন্দনাইশ উপজেলার ইউনিট লিডার সাইফুল ইসলাম ও স্কাউটস কমিশনার মো হাবিবুল্লাহ’র যৌথ সঞ্চালনায় এসময় আরো বক্তব্য রাখেন সম্পাদক মো.ফরহাদ হোসেন,কোষাধ্যক্ষ মো.নাজিম উদ্দিন,যুগ্ম সম্পাদক শাফায়েত জেরিন,এডাল্ট লিডার লিমা আকতার।

 

উক্ত অনুষ্ঠানে কোর্স লিডার হিসেবে উপস্থিত ছিলেন স্কাউটার মো.সোলাইমান। প্রশিক্ষক ছিলেন স্কাউটার পূরবী বড়ুয়া,সৈয়দ মো.মোস্তাফিজুর রহমান,মাহবুবুল আলম।

 

এসময় প্রধান অতিথি বলেন,স্কাউটিং-এর প্রশিক্ষণ মানে কেবল একটি কার্যক্রম নয়,এটি একটি জীবন-ব্যাপী শিক্ষার প্রক্রিয়া। এর মাধ্যমে ছেলে-মেয়েরা নিজেদেরকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে পারে এবং সমাজের উন্নতিতে অবদান রাখতে পারে। স্কাউটিং-এর মূল লক্ষ্য হলো আনন্দ, শিক্ষা এবং সেবা এই তিনটি স্তম্ভের উপর ভিত্তি করে একটি সুন্দর সমাজ তৈরি করা। স্কাউটিং নতুন প্রজন্মকে নৈতিক ও জীবনধর্মী প্রশিক্ষণ দিয়ে থাকে। এর মাধ্যমে প্রগতিশীল, সৃজনশীল গুণাবলি বিকশিত হয়। স্কাউট সদস্যরা সেবার মানে দীক্ষিত হয়ে সচেতন ও দেশপ্রেমিক নাগরিক হিসাবে নিজেদের গড়ে তুলছেন। পরোপকারী হিসাবে সমাজ সেবায় বিশেষ অবদান রেখে চলেছেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর