বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনাম
ইয়ারিংছড়ি সেনামৈত্রী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন শিক্ষার্থীদর বরণ অনুষ্ঠিত  গোপালগঞ্জে পাসপোর্ট সেবায় ধস: লোডশেডিংয়ে থমকে কাজ, ভোগান্তিতে সেবাপ্রত্যাশী লালমোহনে স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদকে নাগরিক সংবর্ধনা খাগড়াছড়ির মানিকছড়িতে সিন্দুকছড়ি জোন আয়োজনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও মেডিকেল চক্ষু ক্যাম্পেইন  তাড়াশে ধান ক্ষেত থেকে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার গোপালগঞ্জে টেকনিক্যাল শিক্ষার্থীদের জন্য চাকরি মেলা ও সেমিনার প্রতিপক্ষের হামলায় বসতঘর হারিয়ে খোলা আকাশের নিচে বসবাস,মামলা করে নিরাপত্তাহীনতায় পরিবার টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন, সভাপতি আফজাল ও সম্পাদক মুকুল রামগতি- কমলনগরে দুই মাসের নিষেধাজ্ঞা: মেঘনা পাড়ের ‘জলকন্যাদের’ ঘরে নেই চুলার আগুন ধামইরহাটে হজ যাত্রা  উপলক্ষে দোয়া ও বিদায় অনুষ্ঠিত

ঈশ্বরগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী নারীকে ধর্ষণ থানায় মামলা: হত্যার হুমকি

Reporter Name / ১৬৬ Time View
Update : বুধবার, ১৪ মে, ২০২৫

 

 

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহঃ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে একবুদ্ধি প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগ উঠেছে আঃ ছালাম দুলাল (৬২) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্ত রামভদ্রপুর গ্রাম এলাকার সাত্তার মাস্টারের ছেলে। সোমবার (৫ মে) ঈশ্বরগঞ্জ উপজেলার তারুন্দিয়া ইউনিয়নে এই ঘটনাটি ঘটে। উক্ত ঘটনায় থানায় মামলা করায় ধর্ষিতা বাদী হত্যার হুমকি দিয়েছে বিবাদী।

 

মামলার এজাহার সূত্রে জানা যায়, সোমবার (৫ মে) দুপুর আনুমানিক ১২. ৫০ মিনিটে বুদ্ধি প্রতিবন্ধী ওই তরুণীকে জোরপূর্বক জঙ্গলে ডেকে নিয়ে ধর্ষণ করে। বুদ্ধিপ্রতিবন্ধী বাড়িতে এসে পরিবারকে বলে আঃ ছালাম দুলাল আমাকে জোরপূর্বক জঙ্গলে ধর্ষণ করেছে। বাড়ির লোকজন থানায় যেতে চাইলে হত্যার হুমকি দেয় ধর্ষক দুলাল।

 

বৃহস্পতিবার (৮ মে) ধর্ষিতা নারীকে সাথে নিয়ে সহোদর ছোট ভাই মো: মাসুম বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করে। মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৯(১) ধারায় রুজু হয়েছে। ধর্ষিতা কোর্টে ২২ ধারা জবানবন্দী প্রদান করে। মামলার পর একমাত্র আসামী আঃ ছালাম দুলাল গা ডাকা দিয়েছে।

 

ধর্ষিতার পরিবার সূত্রে জানা যায়, ধর্ষক আসামী এলাকার একজন চিহ্নিত সন্ত্রাসী, প্রভাবশালী এবং মাদকাসক্ত। তার ভয়ে এলাকার মানুষ কথা বলতে সাহস পায় না। আমরা থানায় অভিযোগ দায়ের করার পর থেকে আমাদেরকে বিভিন্ন মাধ্যমে মামলা তুলে নিতে হত্যার হুমকি দিচ্ছে।

 

এমনকি আমাদের বাড়ি ঘর পুড়িয়ে দিয়ে উচ্ছেদ করে দিবে।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবায়দুল রহমান বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর