শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন

কাপ্তাই হ্রদে মধ্যরাত থেকে সব ধরনের মাছ আহরণ ও বিপণনে নিষেধাজ্ঞা জারি

Reporter Name / ৩৩ Time View
Update : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬

 

মোঃ এরশাদ আলী, লংগদু প্রতিনিধি :

রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে মাছের প্রজনন ও বংশবিস্তার নিশ্চিত করতে আজ (২৪ এপ্রিল) রাত ১২টার পর থেকে সব ধরনের মাছ আহরণ, পরিবহন ও বাজারজাতকরণে নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন।

জেলা প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী, আজ শুক্রবার রাত ১২টার পর থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কাপ্তাই হ্রদে মাছ শিকার, পরিবহন ও বিক্রি সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। গত ২০ এপ্রিল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

জেলা প্রশাসন জানায়, হ্রদের মাছের নিরাপদ প্রজনন ও স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত করতেই প্রতিবছরের মতো এবারও এই নিষেধাজ্ঞা কার্যকর করা হচ্ছে। ইতোমধ্যে কাপ্তাই হ্রদ তীরবর্তী উপজেলা ও জেলা সদরে মাইকিংয়ের মাধ্যমে বিষয়টি প্রচার করা হয়েছে।

সংশ্লিষ্টদের মতে, এই উদ্যোগের ফলে হ্রদের মাছের উৎপাদন বৃদ্ধি পাবে এবং হ্রদনির্ভর জীবিকা আরও টেকসই হবে।

এ সময় কাপ্তাই হ্রদনির্ভর কার্ডধারী জেলেদের জন্য সরকার ভিজিএফ কর্মসূচির আওতায় চাল সহায়তা প্রদান করবে বলে জানানো হয়েছে, যাতে বন্ধকালীন সময়ে তাদের জীবনযাত্রায় কিছুটা স্বস্তি আসে।

রাঙ্গামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী বলেন, “মাছের প্রজনন মৌসুমে এই নিষেধাজ্ঞা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাইকে নিয়ম মেনে চলার আহ্বান জানাচ্ছি। আইন অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা ইশতিয়াক হায়দার বলেন, প্রজনন মৌসুমে মাছ ধরা বন্ধ থাকলে মাছের স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত হয় এবং দীর্ঘমেয়াদে মৎস্য উৎপাদন বাড়ে।

এছাড়া সংশ্লিষ্ট দপ্তর জানিয়েছে, নিষেধাজ্ঞা অমান্য রোধে হ্রদে নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হবে এবং আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হবে।

উল্লেখ্য, দেশের বৃহত্তম কৃত্রিম হ্রদ কাপ্তাইয়ে প্রতিবছর নির্দিষ্ট সময়ের জন্য মাছ আহরণ ও বিপণনে নিষেধাজ্ঞা দেওয়া হয়, যা মাছের প্রাকৃতিক প্রজনন চক্র রক্ষা ও মৎস্যসম্পদ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর