সিরাজগঞ্জে পল্লী চিকিৎসক সমিতির জেলা শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ:
বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতির সিরাজগঞ্জ জেলা শাখার পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) সকালে শহরের শিয়ালকোল আদর্শ নার্সিং কলেজের হলরুমে এ সভার আয়োজন করা হয়।
জেলা শাখার সভাপতি এমডি মহসীন আলমের সভাপতিত্বে এবং সহ-সভাপতি মনিরুল ইসলাম মুকুলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. মো. সবুজ আলী।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির জয়েন্ট সেক্রেটারি ও পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. আব্দুস সালাম বাবু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ শেখ, আদর্শ কলেজ অব নার্সিংয়ের ব্যবস্থাপনা পরিচালক এনামুল কবির খান, সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম জিন্নাহ, সহ-সাধারণ সম্পাদক আখতার হোসেন হিরন, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম এবং মহিলা সম্পাদিকা আফরোজা সুলতানা রিনা।
সভায় বক্তারা পল্লী চিকিৎসকদের সংগঠনকে আরও শক্তিশালী ও কার্যকর করতে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় উপস্থিত নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হয়ে সংগঠনের উন্নয়নে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


