শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন

সোনারগাঁওয়ে পৌনে ৩ কোটি টাকার চিংড়ি রেণু উদ্ধার, নদীতে অবমুক্ত

Reporter Name / ২২ Time View
Update : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬

 

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অভিযান চালিয়ে প্রায় পৌনে তিন কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ চিংড়ি রেণু জব্দ করেছে কোস্ট গার্ড।

কোস্ট গার্ডের মিডিয়া সেল কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার উপজেলার কাঁচপুর ব্রিজ সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় কুমিল্লা থেকে খুলনা-সাতক্ষীরাগামী একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ৪০ লাখ ১৬ হাজার পিস চিংড়ি রেণু উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি ৮০ লাখ টাকা।

জব্দকৃত রেণুগুলো পরবর্তীতে নারায়ণগঞ্জ সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ এবং অফিস সহকারী কাউসার আহমেদের উপস্থিতিতে মেঘনা নদীতে অবমুক্ত করা হয়।

এ ঘটনায় মাইক্রোবাসের চালককে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।

কোস্ট গার্ড কর্মকর্তা আরও জানান, দেশের মৎস্যসম্পদ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর