রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
কচাকাটাকে উপজেলা করতে হলে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে তাড়াশে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও কম্বল বিতরণ  তাড়াশে ধানের শীষে ভোট চাইলেন পৌর বিএনপি বগুড়ায় দোকান চুরির ঘটনায় আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার ওয়াদুদ ভুইয়ার ধানের শীষের পক্ষে রামগড় প্রবীন বিএনপি উপদেষ্টা কমিটির গণসংযোগ  তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ শান্তিপূর্ণ দেশে পরিনত হবে- মেজর হাফিজ রামগড়ে অগ্নিকান্ডে পুড়ে ছাই স’মিল সহ তিন ব্যবসা প্রতিষ্ঠান দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে রাষ্ট্রবিরোধী ও বিভ্রান্তিকর শব্দচয়ন ব্যবহারের তীব্র নিন্দা ও প্রতিবাদ দীঘিনালায় একাধিক মামলার পরোয়াভুক্ত আসামী গ্রেফতার,তিন মাসের কারাদণ্ড ও দুই লক্ষ টাকা জরিমানা

ধামইরহাটে প্রেমিকাকে বিয়ে করতে ব্যর্থ হওয়ায় যুবকের আত্মহত্যা

Reporter Name / ২৪২ Time View
Update : রবিবার, ১১ মে, ২০২৫

 

 

মোঃউজ্জল হোসেন

ধামইরহাট (উপজেলা) প্রতিনিধি

 

নওগাঁর ধামইরহাট উপজেলায় প্রেমিকাকে বিয়ে করতে ব্যর্থ হওয়ায় অভিমান করে সাগর হোসেন (২১) নামের এক যুবক আত্মহত্যা করেছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। নিহত সাগর হোসেন উপজেলা ধামইরহাট ইউনিয়নের রামরামপুর তেলিপাড়া গ্রামের রহিদুল ইসলামের ছেলে।

নিহতের বাবা মো. রহিদুল ইসলাম (০১৭৭৭-৪৯২০০৬) মুঠোফোনে জানান, গত ৮ মে বৃহস্পতিবার রাতে অজ্ঞাত কারণে অভিমান করে সে নিজ ঘরে বিষ পান করে। বিষয়টি জানতে পেরে ওই রাতে তাকে উদ্ধার করে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হলে সেখানে চিকিৎসা প্রদানকালীন রোগীর অবস্থার অবনতি হলে শুক্রবার তাকে প্রথমে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শজিমেক হাসপাতালে নেয়ার পথে মৃত্যুর কোলে ঢলে পরে সাগর হোসেন। ২০২১ সালে হরিতকীডাঙ্গা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করা এই ছেলেটিকে পছন্দের মেয়ের সাথে বিয়ে না দেওয়ায় সে এমন আত্নহননের পথ বেছে নিয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এবং কোন অভিমান নয় পছন্দের মেয়েকে বিয়ে করতে না পারায় এই আত্নহত্যা বলে ধারনা করছেন তার বড় চাচা আব্দুর রহিম ও তার প্রতিবেশীরা। বাবা রহিদুল ইসলাম আরও বলেন, তার একমাত্র সন্তানের সাথে কোনদিন মতভেদ হয়নি এবং সে কারও সাথে কোন সম্পর্কে জড়িয়েছিল এমনটাইও জানা নেই।

ধামইরহাট থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মালেক জানান, মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নেয়া হয়েছে এবং ১০ মে সকালে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়না তদন্তের জন্য নওগাঁ মর্গে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর