বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনাম
ইয়ারিংছড়ি সেনামৈত্রী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন শিক্ষার্থীদর বরণ অনুষ্ঠিত  গোপালগঞ্জে পাসপোর্ট সেবায় ধস: লোডশেডিংয়ে থমকে কাজ, ভোগান্তিতে সেবাপ্রত্যাশী লালমোহনে স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদকে নাগরিক সংবর্ধনা খাগড়াছড়ির মানিকছড়িতে সিন্দুকছড়ি জোন আয়োজনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও মেডিকেল চক্ষু ক্যাম্পেইন  তাড়াশে ধান ক্ষেত থেকে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার গোপালগঞ্জে টেকনিক্যাল শিক্ষার্থীদের জন্য চাকরি মেলা ও সেমিনার প্রতিপক্ষের হামলায় বসতঘর হারিয়ে খোলা আকাশের নিচে বসবাস,মামলা করে নিরাপত্তাহীনতায় পরিবার টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন, সভাপতি আফজাল ও সম্পাদক মুকুল রামগতি- কমলনগরে দুই মাসের নিষেধাজ্ঞা: মেঘনা পাড়ের ‘জলকন্যাদের’ ঘরে নেই চুলার আগুন ধামইরহাটে হজ যাত্রা  উপলক্ষে দোয়া ও বিদায় অনুষ্ঠিত

শার্শায় অবৈধ বালু ও মাটি উত্তোলনে অভিযোগে জরিমানাসহ একজনের কারাদন্ড

Reporter Name / ১১৯ Time View
Update : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫

 

 

বেনাপোল প্রতিনিধিঃ

শার্শায় অবৈধ বালু ও মাটি উত্তোলন এর অভিযোগে ১,২০,০০০ হাজার টাকা জরিমানা ও ফারুক হোসেন (৩৪)  নামে একজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। বৃহস্পতিবার বেলা ১২ টার সময় শার্শার লক্ষনপুর ও নিজামপুর ইউনিয়নের কয়েকটি গ্রামে বালু ও মাটি উত্তোলন এলাকায় অভিযান পরিচালনা করে এ জরিমানা ও বিনাশ্রম জেল দেন উপজেলা ভুমি সহকারী কমিশনার  ( এসি ল্যান্ড) মো: শওকাত মেহেদী সেতু।

 

উপজেলা সহকারী ভুমি কর্মকর্তা সেতু জানায়, একটি মহল অধিক আয়ের জন্য অবৈধ ভাবে উপজেলার নিজামপুর ও লক্ষনপুর  ইউনিয়নের কানাইনগর, হরিনাপোতা, গোড়পাড়া  ফসলি জমি থেকে বালু ও মাটি উত্তোলন করছিল। তাদের ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইনে ১টি ও বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইনে ২টি মোট তিনটি মামলায় ১,২০,০০০ টাকা জরিমানা করা হয়েছে। এসময় ফারুক হোসেন নামে একজনকে বিনাশ্রম ১৫ দিনের জেল দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর