শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
শিরোনাম
পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত  কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় রুটে বাস চলাচল বন্ধ দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ৭০৯ শিক্ষার্থী সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত”

রামগতিতে সড়ক দুর্ঘটনায় উপসহকারী কৃষি কর্মকর্তা নিহত

Reporter Name / ২৮৩ Time View
Update : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫

রামগতি-কমলনগর (লক্ষ্মীপু)প্রতিনিধি

 

লক্ষ্মীপুরের রামগতিতে আব্বাস পাটোয়ারী বাবর (২৯) নামে এক উপসহকারী কৃষি কর্মকর্তা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৮মে) উপজেলার হাজিগন্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আব্বাস পাটোয়ারী বাবর নোয়াখালীর সেনবাগ উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা ছিলেন। তিনি লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার হাজিরহাট ইউনিয়নের মৌলভীরটেক এলাকার মৃত তরিক উল্লার ছেলে।

 

 

প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সুত্রে জানান, বৃহস্পতিবার তিনদিনের ছুটি পেয়ে মোটরসাইকেল যোগে নিজ কর্মস্থল সেনবাগ থেকে কমলনগর উপজেলার নিজ বাড়ীতে যাচ্ছিলেন। এসময় দুপুর আড়াইটার দিকে  রামগতি উপজেলার হাজিগন্জ এলাকা অতিক্রম করলে বিপরীত থেকে আসা চট্র মেট্রো-ট ১২-১২ ৬১ নম্বরের একটি ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা মেরে রাস্তার উপর থাকা সয়াবিনের উপর ফেলে দেয়। ঘটনাস্থলে বাবর রাস্তার উপর পড়ে যায়। পরে স্থানীয়রা বাবরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়ার পথে তিনি মারা যান। স্থানীয়রা ট্রাকটি আটক করে পেলেন।

 

 

২০২৩ সালে বাবর নোয়াখালীর সেনবাগ উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে প্রথম চাকরিতে যোগদান করেন। তার স্ত্রী ও তিন বছর বয়সী এক কন্যা সন্তান রয়েছে। বাবরের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

 

বাবরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে রামগতি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কবির হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ মৃত্যুর কারণ তদন্ত করছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর