শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
শিরোনাম
পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত  কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় রুটে বাস চলাচল বন্ধ দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ৭০৯ শিক্ষার্থী সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত”

লংগদুতে ছয়চাকা দূর্ঘটনায় একজনের মৃত্যু ড্রাইভারের অবস্থা আশংকা জনক

Reporter Name / ৩২১ Time View
Update : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫

মোঃ এরশাদ আলী, লংগদু প্রতিনিধি :

 

রাঙ্গামাটির লংগদু উপজেলার কাঠালতলী-হেলিপেট এলাকায় ট্রলি উল্টে বিজয় চাকমা (২১)নামে হেলপারের মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় ড্রাইভার হাসপাতালে।

 

বুধবার (৭ মে) রাতে উপজেলার ৪নং বগাচতর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কাঁঠালতলী- হেলিপেট এলাকায় মালামাল নিয়ে আসার পথে ট্রলিগাড়ি (ছয় চাকা) উল্টে ঘটনাস্থলেই হেলপার বিজয় চাকমা (২১) এর মৃত্যু এবং ড্রাইভার মোঃ সাগর (২৮) গুরুতর আহত হয়।

 

স্থানীয়রা জানায়, রাত আনুমানিক নয়টার দিকে জীবিকার তাগিদে ছয় চাকায় মালামাল বোঝাই করে নিয়ে আসার সময় দূর্ঘটনার স্বীকার হন বিজয় চাকমা ও সাগর। এতে ট্রলি উল্টে ঘটনাস্থলেই নিহত হন বিজয় চাকমা। বিজয় চাকমা উপজেলার মাহিল্যা এলাকার গৌরাঙ্গ চাকমার ছেলে। অপরদিকে উক্ত দূর্ঘটনায় ড্রাইভার মোঃ সাগর গুরুতর আহত হলে আশংকা জনক অবস্থায় খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মোঃ সাগর বগাচতর ইউনিয়নের ঠেকাপাড়া এলাকার সেকান্দর আলীর ছেলে।

 

লংগদু থানার ওসি স্বরজিৎ দেবনাথ জানান, ট্রলি দূর্ঘটনায় বিজয় চাকমা নামে একজনের মৃত্যু হলে তার পরিবারের পক্ষ থেকে বিনা ময়নাতদন্তের জন্য আবেদন করা হয়েছে। তাই অপমৃত্যুর কারণে পরিবারের কাছে লাশ বুঝিয়ে দেওয়া হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর