রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
শাহজাদপুর থানায় ছাত্রদল নেতার হামলা: পুলিশ সদস্যের মোবাইল ভাঙচুর সমন্বয়হীনতায় সোলার বিদ্যুৎ গলার কাঁটা,মাসে ৫ লাখ টাকা গচ্চা শাহজাদপুরে দুধের কারখানায় বায়োগ্যাস বিস্ফোরণ: ২ শ্রমিক আশঙ্কাজনক এমআরএ-এর নির্দেশনা উপেক্ষা; ঈশ্বরদীতে নিউ এরা ফাউন্ডেশনের কর্মীদের শনিবারও কিস্তি আদায়ে বাধ্য করার অভিযোগ কমলনগরে জনবসতিতে অবৈধ পোল্ট্রি খামার: দুর্গন্ধে অতিষ্ঠ গ্রামবাসী, অসুস্থ ৬ উল্লাপাড়ায় বিএনপি নেতা আব্দুস সালাম এর দাফন সম্পুর্ণ  খাগড়াছড়িতে বিএনপি’র রাজনীতিতে অদম্য এক নারী কুহেলী দেওয়ান ময়মনসিংহ ডিবি পুলিশের অভিযানে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার-০২ খাগড়াছড়ি মানিকছড়িতে মাহা সংগ্রাই উপলক্ষে ঐতিহ্যবাহী বলি খেলা; আরেশে মারমা চ্যাম্পিয়ন অভয়নগরে ভুয়া দর্জি প্রশিক্ষণের জাল, নিবন্ধনহীন প্রতিষ্ঠানের নামে অর্থ বাণিজ্য

ডোমারে মাইক্রোবাসের ধাক্কায় দিলিপ নামের এক যুবক নিহত

Reporter Name / ২৭৩ Time View
Update : বুধবার, ৭ মে, ২০২৫

 

 

 

মোঃ সাহিদুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:

 

নীলফামারীর ডোমার উপজেলার ধরণীগঞ্জ বাজার সংলগ্ন এলাকায় খড় শুকাতে গিয়ে দ্রুতগতির মাইক্রোবাসের ধাক্কায় দিলীপ রায় (২৯) নামের এক যুবক নিহত হয়েছেন।

 

বুধবার (৭ই মে) সকাল সাড়ে ১০টার দিকে ডোমার-নীলফামারী সড়কে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত দিলীপ রায় উপজেলার হরিণচড়া ইউনিয়নের মৃত অমল রায়ের পুত্র।

 

জানা যায়, বাড়ির সামনের সড়কে খড় শুকানোর সময় ডোমার থেকে নীলফামারী অভিমুখে যাওয়া দ্রুতগতির একটি মাইক্রোবাস নিহত দিলীপকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে গুরুতর আহতাবস্থায় হাসপাতালে নিলে সেখানে মৃত্যুবরণ করেন তিনি।

 

এব্যাপারে ডোমার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরিফুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পরে, হাসপাতাল থেকে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর