নবাগত ইউএনও মোঃ আরিফুজ্জামানের সঙ্গে ভাঙ্গুড়া প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ
ভাঙ্গুড়া (বিশেষ প্রতিনিধি):
নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আরিফুজ্জামানের সঙ্গে ভাঙ্গুড়া প্রেসক্লাবের সদস্যদের সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) বিকেল ৪টা ৩০ মিনিটে ভাঙ্গুড়া প্রেসক্লাবের সদস্যরা একত্রিত হয়ে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে গিয়ে এ সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় প্রেসক্লাবের পক্ষ থেকে নবাগত ইউএনও মোঃ আরিফুজ্জামানকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
সাক্ষাৎকালে ইউএনও মোঃ আরিফুজ্জামান বলেন, ভাঙ্গুড়া উপজেলার উন্নয়ন, সুশাসন নিশ্চিতকরণ এবং জনসেবামূলক কার্যক্রম বাস্তবায়নে গণমাধ্যমকর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি উপজেলার সকল উন্নয়ন কার্যক্রমে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, মোঃ আরিফুজ্জামান এর আগে নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে প্রায় ১ বছর ৭ মাস দায়িত্ব পালন করেন। সেখানে তাঁর প্রশাসনিক দক্ষতা ও কর্মদক্ষতার মাধ্যমে তিনি প্রশংসিত হন বলে জানা যায়।
সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে ভাঙ্গুড়া প্রেসক্লাবের প্রায় সকল সদস্য উপস্থিত ছিলেন। এ সময় তারা উপজেলার উন্নয়ন কর্মকাণ্ডে প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং নবাগত ইউএনও’র সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করেন।


