শুক্রবার, ০১ মে ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন

শাজাহানপুরে বাহিরে থেকে দরজা আটকিয়ে হত্যার উদ্দেশ্যে শয়ন কক্ষে হামলা

Reporter Name / ৩২ Time View
Update : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

নাজিরুল ইসলাম, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার শাজাহানপুরে বাড়ির দরজা বাহিরে থেকে আটকিয়ে হত্যার উদ্দেশ্যে শয়ন কক্ষে হামলার ঘটনায় অভিযোগ উঠেছে।

রবিবার ১৯ এপ্রিল দিবাগত রাত সাড়ে ৩টায় উপজেলার আড়িয়া ইউনিয়নের কাঁটাবাড়িয়া মধ্যপাড়া গ্ৰামের বাসিন্দা শহিদুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী শহিদুল ইসলামের ছেলে শুভ বলেন, আমার বাবা একজন ভ্যান চালক। প্রতিদিন এর মতো কাজ শেষ করে আমি এবং আমার বাবা রাত ১০ টায় বাড়ি এসে ঘুমিয়ে পড়ি। একপর্যায়ে ভোর রাতে আমার শয়ন কক্ষের জানালায় জোরে জোরে কোপানোর শব্দে ঘুম ভেঙ্গে যায়। সাথে সাথে আমার মা বাবা জেগে ওঠে। দুস্কৃতিকারীরা টের পেয়ে ঘরের জানালা বাহির থেকে দেশীয় অস্ত্রের আঘাতে ভাংচুর করে বাড়ির মেইন গেট বাহির থেকে লাগিয়ে দিয়ে হামলাকারীরা চলে যায়। এমন আকস্মিক ঘটনায় আমার বাবা মা মনে করেন স্থানীয় কেউ পূর্ব শত্রুতার জেরে বা কোনো দুস্কৃতিকারীরা আমাকে মেরে ফেলার জন্য এমন ঘটনা ঘটিয়েছে। হঠাৎ করে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনায় আমার পরিবারের নিরাপত্তা ও আমার প্রাণ নাশের সঙ্কায় ভুগছি। এ অবস্থায় আমি ও আমার পরিবারের নিরাপত্তায় ঘটনাটি তদন্ত করে খতিয়ে দেখতে প্রশাসনের নিকট আকুল আবেদন জানাচ্ছি।

তিনি আরো বলেন, এ ঘটনায় আমার পরিবারের সাথে ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সাথে আলাপ আলোচনা করে থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছি।

এবিষয়ে শাজাহানপুর থানার ওসি আশিক ইকবাল বলেন, কারো বাড়িতে হামলার ঘটনায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর