শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনাম
পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত  কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় রুটে বাস চলাচল বন্ধ দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ৭০৯ শিক্ষার্থী সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত”

সান্তাহারে সংঘর্ষের ঘটনায় যান চলাচল বন্ধ, পুলিশি নিরাপত্তা জোরদার 

Reporter Name / ৩৩ Time View
Update : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

আবু বকর সিদ্দিক বক্করঃ আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরে সিএনজি চালিত অটারিক্সা এবং ব্যাটারী চালিত অটারিক্সা শ্রমিকদের মধ্যে মঙ্গলবার সন্ধায় দ্বিমুখী সংঘর্ষে হতাহতের ঘটনায় কয়েকটি এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। আদমদীঘি থানা পুলিশের পক্ষ থেকে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে।

(৭ এপ্রিল) মঙ্গলবার সন্ধ্যায় সান্তাহার পৌর শহরের স্টেশন এলাকায় প্রায় ঘন্টা ব্যাপি সিএনজি চালিত অটোরিক্সা এবং ব্যাটারি চালিত অটোরিক্সা শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ওই  ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছে। সংঘর্ষের পর থেকে সান্তাহার শহরের সাথে চলা চলকারী কয়েকটি এলাকার সকল সিএনজি চালিত অটারিক্সা ও ব্যাটারীচালিত অটারিক্সার চলা চল বন্ধ থাকায় বিভিন্ন এলাকা থেকে আগত যাত্রীগণকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

এ বিষয়ে আদমদীঘি থানার উপ-পরিদর্শক ফেরদৌস আলী বলেন, মঙ্গলবার সন্ধ্যায় সিএনজি চালিত অটোরিক্সা এবং ব্যাটারি চালিত অটোরিক্সা শ্রমিকদের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। নতুন করে আর  কোনো সংঘর্ষের ঘটনা যেনো ঘটে সেজন্য সকাল থেকে সান্তাহার শহরে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে। যদিও সান্তাহার শহরের সাথে কয়েকটি এলাকার যান চলাচল বন্ধ আছে। ঘটনাটি দ্রুত সমাধানের লক্ষে প্রশাসন এবং শ্রমিক নেতারা কাজ করে যাচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার সান্তাহার পাওয়ার স্টেশন এলাকায় রাস্তায় ওভারটেক করা নিয়ে সিএনজি চালিত অটোরিক্সা ও ব্যাটারী চালিত অটোরিক্সা শ্রমিকদের মধ্যে মারপিটের ঘটনা ঘটে। ওই ঘটনা মীমাংসার জন্য মঙ্গলবার বিকেলে একটি বৈঠক হওয়ার কথা ছিলো। বৈঠক শুরু হওয়ার আগেই উভয় পক্ষ পুনরায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। লাঠি, গাছের ডাল, ইট-পাটকেল ও রেল লাইনের পাথর নিক্ষেপ করে প্রায় ঘন্টা ব্যাপী চলে সংঘর্ষ। এ সময় শহরের স্টেশন এলাকায় আতংক ছড়িয়ে পড়লে লোকজন এদিক সেদিক ছুটাছুটি করে নিরাপদ স্থানে আশ্রয় নেয়। আশে পাশের দোকান পাঠ বন্ধ হয়ে যায়। খবর পেয়ে তৎক্ষনাৎ আদমদীঘি থানা এবং সান্তাহার ফাঁড়ী পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘটনাটির সত্যতা নিশ্চিত করে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান বলেন, সংঘর্ষের পর থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত শহরে পুলিশ মোতায়ন করা ছিলো। পুনরায় সংঘর্ষ এড়াতে বুধবার সকাল থেকে শহরে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে। অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, লিখিত অভিযোগ পাইলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর