বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনাম
সিরাজগঞ্জে ১৫১০ লিটার জ্বালানি তেল জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা সিলেট-ঢাকা রুটে স্পেশাল ট্রেন চলবে, ৪ স্টেশনে যাত্রাবিরতি সরাইলে দুই গ্রামবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষ: ওসিসহ আহত ৫০, গ্রেপ্তার ৭ খিলগাঁওয়ে পৃথক ঘটনায় দুই যুবকের মরদেহ উদ্ধার ফুলপুরে ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীর কন্যাসন্তান প্রসব: মা ও শিশু হাসপাতালে সিরাজগঞ্জের চৌহালীতে পল্লী বিদ্যুতের ছেঁড়া তারে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে শিশুর মৃত্যু লালমোহনে ইউএনও’র সাথে রেড ক্রিসেন্ট যুব টিমের সৌজন্য সাক্ষাৎ ৩৩ বছরের কর্মজীবন শেষে প্রধান শিক্ষকের রাজকীয় বিদায় ; মেহেবুল কালাম আজাদ    নেহালপুর পুলিশ ক্যাম্পে দুর্নীতির মহোৎসব! ইনচার্জের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ পিবিআই গোপালগঞ্জে আবেগঘন বিদায় সংবর্ধনা

সিরাজগঞ্জের চৌহালীতে পল্লী বিদ্যুতের ছেঁড়া তারে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে শিশুর মৃত্যু

Reporter Name / ৯ Time View
Update : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিনিধি:

সিরাজগঞ্জের চৌহালীতে পল্লী বিদ্যুতের ছিঁড়ে পড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ আলী (৪) নামে এক শিশুর মৃত্যু হয়। নিহত শিশু চৌহালী উপজেলার খাষপুখুরিয়া ইউনিয়নের বৈন্যা পশ্চিমপাড়া গ্রামের জাকির হোসেনের ছেলে। বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন, চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন।বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুর ১২টার দি‌কে এ দুর্ঘটনা‌টি ঘ‌টে, চৌহালী উপজেলার খাষপুখুরিয়া ইউনিয়নের বৈন্যা পশ্চিমপাড়া গ্রামে। গতকাল বুধবার সন্ধ্যায় প্রবল ঝড়ে পল্লী বিদ্যুতের ২২০ ভোল্টের একটি লাইনের তার ছিঁড়ে মাটিতে পড়ে যায়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ওই ছেঁড়া তার মেরামত না করেই বিদ্যুৎ সংযোগ চালু করে দেয়। এতে মাটিতে পড়ে থাকা তারটি বিদ্যুতায়িত হয়ে পড়ে। এ সময় বাড়ির পাশের রাস্তায় খেলার সময় অসাবধানতাবশত শিশুটি ওই তারের সংস্পর্শে চ‌লে আসে এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর থেকে এলাকায় পল্লী বিদ্যুতের কাউকেই পাওয়া যাচ্ছে না। পরবর্তীতে বিক্ষুব্ধ জনতা উপজেলার অভিযোগ কেন্দ্রে গেলে দায়িত্বরত কর্মকর্তা-কর্মচারীরা অফিস কক্ষে তালা ঝুলিয়ে সটকে পড়েন। এ বিষয়ে নাগরপুর জোনাল অফিসের ডিজিএম মো. সিদ্দিকুর রহমান বলেন, আমাদের একজন লাইনম্যান দগ্ধ হয়ে গুরুতর অবস্থায় বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছেন, তাকে নিয়ে আমরা ব্যস্ত আছি। তবে শিশুর মৃত্যুর যে ঘটনাটি ঘটেছে, সেটি তদন্তের জন্য কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে। কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন বলেন, প্রবল ঝড়ে ছিঁড়ে পড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুটির মৃত্যু হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর