মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
কুষ্টিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ, ভাঙচুর ও লুটপাট দীঘিনালায় তেল সংকট চরমে, পাম্পে ‘তেল নেই’ স্টিকার—দুর্ভোগে চালক ও পর্যটক ফেসবুকে রিলস-পোস্ট শেয়ারে মাসে আয় ৩০০০ ডলার! মেটার নতুন প্রোগ্রাম ‘ক্রিয়েটর ফাস্ট ট্র্যাক’ ঘোষণা অপরাধ দমনে আগামীকাল থেকে হটলাইন চালু করার নির্দেশ- সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ ৩ ডাকাত আটক নতুন ঘরে ঈদ করার স্বপ্ন মাটিচাপা পড়ল কবরে: লক্ষ্মীপুরে শিশু সাইয়েদার দাফন আজ লংগদুতে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত  মেট্রোরেলের পিলারে পোস্টারে সয়লাব: নিষেধাজ্ঞার তোয়াক্কা নেই, উদাসীন কর্তৃপক্ষ শাহ আমানত বিমানবন্দরে ৩০০ কার্টন বিদেশি সিগারেট জব্দ; ৬ লাখ টাকা রাজস্ব আদায় পাবনায় বিএনপির দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ: গুলিতে গৃহবধূ নিহত, আহত ১০

লংগদুতে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত 

Reporter Name / ২৬ Time View
Update : সোমবার, ২৩ মার্চ, ২০২৬

 

মোঃ এরশাদ আলী, লংগদু প্রতিনিধি :-

রাঙ্গামাটির দূর্গম লংগদু উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে পবিত্র ঈদুল ফিতরের পরবর্তী ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।

২২ মার্চ, ২০২৬ ইং রবিবার সন্ধ্যা ৭ঃ০০ টায় উপজেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙ্গামাটি জেলাধীন লংগদু উপজেলার আয়োজনে ঈদ পূনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।

 

বাংলাদেশ জামায়াতে ইসলামী লংগদু উপজেলা আমীর মাওলানা মোঃ নাছির উদ্দীনের সভাপতিত্বে ও সেক্রেটারি তাজ মাহমুদ ও এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওঃ শিহাব উদ্দীনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত উক্ত ঈদ পূনর্মিলনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নারায়নগঞ্জ মহানগরী সভাপতি ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য অমিত হাসান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য মিনহাজ মুরশিদ।

 

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও লংগদু সদর ইউনিয়ন আমীর আব্দুল জব্বার, উপজেলা বায়তুল মাল সম্পাদক ওছমান গণি, শুরা ও কর্মপরিষদ সদস্য ও বগাচতর ইউনিয়ন আমীর ছিদ্দিকুর রহমান খোকন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি মোঃ মঞ্জুরুল হক,শুরা ও কর্মপরিষদ সদস্য মাওঃ আবুবকর ছিদ্দিক, সাবেক উপজেলা ছাত্রশিবিরের চট্রগ্রাম মহানগরী প্রকাশনা সম্পাদক কামরুল হাসান, রাঙ্গামাটি জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি হাসান তারেক, লংগদু উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ডা. মিজানুর রহমান, মোঃ আব্দুর রাজ্জাক, আব্দুর রহিম, মোঃ আব্দুল্লাহ, মোঃ আনোয়ার হোসেন, শাহেদ আলম ইমন, মোঃ নবী হোসেনসহ জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর