রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম

কারাগারে ঈদ কাটছে ১৭৮ সাবেক মন্ত্রী, এমপি ও আমলার

Reporter Name / ১৬ Time View
Update : শনিবার, ২১ মার্চ, ২০২৬

 

​নিজস্ব প্রতিবেদক :

​সাবেক সরকারের প্রভাবশালী মন্ত্রী, সংসদ সদস্য ও শীর্ষ আমলাসহ ১৭৮ জন বন্দির এবারের ঈদুল ফিতর কাটছে কারাগারের চার দেয়ালে। আজ শনিবার সারা দেশে ঈদ উদযাপিত হলেও ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ), কাশিমপুর ও দেশের বিভিন্ন কারাগারে বন্দি রয়েছেন বিগত সরকারের এসব হেভিওয়েট ব্যক্তিত্ব।

​কারা অধিদপ্তর সূত্রে জানা গেছে, ১৭৮ জন ভিআইপি বন্দির মধ্যে ৪৩ জনই সাবেক মন্ত্রী ও প্রতিমন্ত্রী। তালিকায় রয়েছেন সালমান এফ রহমান, আনিসুল হক, ডা. দীপু মনি, আব্দুর রাজ্জাক, শাজাহান খান, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন ও জুনাইদ আহমেদ পলকের মতো প্রভাবশালীরা। এছাড়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনসহ বেশ কয়েকজন শীর্ষ পুলিশ কর্মকর্তাও কারাগারে ঈদ করছেন।

​সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন) জান্নাত উল ফরহাদ জানান, বিধি অনুযায়ী ডিভিশনপ্রাপ্তরা ঈদের বিশেষ খাবার ও সুযোগ-সুবিধা পাবেন। সকালে সেমাই-পায়েস এবং দুপুরে পোলাও, গরু বা খাসির মাংস, রোস্ট ও পান-সুপারির ব্যবস্থা রাখা হয়েছে। রাতে পরিবেশন করা হবে সাদা ভাত ও মাছ।

​কারা কর্তৃপক্ষ জানায়, ঈদের দিন বন্দিরা পরিবারের সাথে ৫ মিনিট ফোনে কথা বলার সুযোগ পাবেন। স্বজনরা দেখা করতে পারলেও জেলগেটে কোনো খাবার দেওয়া যাবে না; তবে দ্বিতীয় দিন থেকে নিয়ম মেনে ঘরোয়া খাবার দেওয়ার সুযোগ থাকবে। গত ৫ আগস্ট সরকার পতনের পর বিভিন্ন মামলায় তাদের গ্রেফতার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর