বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনাম
সিরাজগঞ্জে মাদকসহ কারবারি আটক  হারিয়ে যাওয়া সুরের স্মৃতি: রামগতি-কমলনগরে ফিলিপস রেডিওর সোনালী দিনের গল্প গোপালগঞ্জের উলপুরে পাকা ধানের জমি কেটে পুকুর খননের অভিযোগ মোবাইল_কোর্ট পরিচালনা করে ইয়াবা সেবনকারীকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫০০ টাকা অর্থদন্ড পাবনার ভাঙ্গুড়ায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার লংগদুতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ পালিত  লংগদু গাঁথাছড়া বায়তুশ শরফ মাদ্রাসার দাখিল শিক্ষার্থীদের দোয়া ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত দীঘিনালায় চার দশকের শিক্ষকতা শেষে সম্মানে বিদায় শান্তি রঞ্জন দেওয়ান ভোলাহাট প্রেসক্লাবের “পরিবার বনভোজন” আয়োজনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত আটঘরিয়ায় ফজলুল হক কে হত্যাচেষ্টা: দুই পা গুঁড়িয়ে দিলেও অধরা আসামিরা, এলাকায় চরম আতংক বিরাজ করছে 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লংগদুতে ২২ টি ভোট কেন্দ্রের শেষ মুহূর্তের প্রস্তুতি 

Reporter Name / ৭২ Time View
Update : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬

 

মোঃ এরশাদ আলী, লংগদু প্রতিনিধি :-

রাত পোহালেই অনুষ্ঠিত হতে যাচ্ছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ এ উপলক্ষে রাঙ্গামাটির লংগদু উপজেলা আইন শৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু ও শান্তিপূর্ণ রয়েছে।

আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকে লংগদু উপজেলা পরিষদ ভবন হতে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার  জাহাঙ্গীর হোসাইন  এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মাইনুল হক হতে স্ব-স্ব কেন্দ্রের প্রিজাইডিং অফিসারগণ  নির্বাচনী কাজে ব্যবহৃত ব্যালেট পেপার, সিল, স্বচ্ছ ব্যালেট বাক্স, লক, অমোচনীয় কালি, স্ট্যাম্প প্যাড, নির্বাচনী খাম সহ অন্যান্য সরঞ্জাম বুঝে নেন।

এসময় লংগদু থানা অফিসার ইনচার্জ মোঃ জাকারিয়াসহ উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা তাপস দত্ত সহ বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনীর সদসরা এবং  ভোট গ্রহনে সংশ্লিষ্ট  কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাচন অফিসের তথ্যমতে, লংগদু উপজেলার ৭ টি ইউনিয়নে মোট  ভোটার সংখ্যা  ৬৭ হাজার ২শত ৬৪ জন, তৎমধ্যে পুরুষ ভোটার ৩৪ হাজার ২ শত ৯৭ জন এবং মহিলা ভোটার ৩২ হাজার ৯শত ৬৭ জন।

২২ টি ভোট কেন্দ্রে ১২২ টি পুলিং বুথে ২২ জন  প্রিসাইডিং অফিসার দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন। এবার লংগদু উপজেলা ২২ নির্বাচনী কেন্দ্রকেই ঝুঁকিপূর্ণ চিন্তিত করে সার্বক্ষণিক সেনাবাহিনী, বিজিবি, ব্যাটালিয়ন আনসার, পুলিশ ও ফায়ার সার্ভিসের টহল জোরদার সহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু ও স্বাভাবিক রাখতে সেনাবাহিনীর তিনটি বেইস ক্যাম্প,৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। পাশাপাশি প্রতি কেন্দ্র একজন অফিসার সহ তিন জন করে পুলিশ, কমান্ডার, সহকারী কমান্ডার ও প্রিজাইডিং অফিসারের নিরাপত্তায় একজন সশস্ত্র আনসার সহ মোট ১৩ জন করে আনসার মোতায়েন করা হয়েছে। পাশাপাশি যে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা রোধে আইন শৃঙ্খলা বাহিনীর টহল জোরদার রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর