শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত  কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় রুটে বাস চলাচল বন্ধ দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ৭০৯ শিক্ষার্থী সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত” সান্তাহারে বিহঙ্গ শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন 

তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ শান্তিপূর্ণ দেশে পরিনত হবে- মেজর হাফিজ

Reporter Name / ৭২ Time View
Update : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬

 

 

ইউসুফ আহমেদ,ভোলা প্রতিনিধি :

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোলা-৩ আসন (লালমোহন তজুমদ্দিন) ধানের শীষ প্রতীকের প্রার্থী মেজর (অব:)হাফিজ উদ্দিন আহমেদ (বীরবিক্রম) বলেছেন,বিএনপি ক্ষমতায় গেলে দেশে সুশাসন ফিরে আসবে। তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ একটি শান্তিপূর্ণ দেশে পরিনত হবে।

বুধবার (২৮ জানুয়ারি) বিকালে উপজেলার লালমোহন সদর ইউনিয়নের ফুল বাগিচা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মেজর হাফিজ আরো বলেন,বাংলাদেশে ৯৫ ভাগ মুসলমান ইসলাম ধর্মের অনুসারী । সে দেশে ইসলামের নিয়ম অনুযায়ী দেশ পরিচালনা হবে এটাই স্বাভাবিক। ইসলামের নামে ধর্ম ব্যবসায়ী দলগুলো যদি রাষ্ট্র ক্ষমতায় আসে,তাহলে মহিলাদের জন্য আর বাংলাদেশে বসবাসযোগ্য থাকবেনা। তারা এই দেশকে তালেবানদের মতো আফগানিস্থান বানাবে।যেখানে মহিলাদের স্কুল কলেজে যাওয়া ও উচ্চ শিক্ষা এবং চাকুরী করা নিষিদ্ধ।এই ধরনের একটি শাসন ব্যবস্থা কায়েম করতে চায় তারা।

লালমোহন ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আবদুল মোতালেব খান এর সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, লালমোহন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক

ইঞ্জিনিয়র মো: শাখাওয়াত হোসেন শাহিন। সিনিয়র সহ-সভাপতি নাসিম মাতব্বরসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর