শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত  কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় রুটে বাস চলাচল বন্ধ দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ৭০৯ শিক্ষার্থী সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত” সান্তাহারে বিহঙ্গ শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন 

ধানের শীষের প্রার্থীকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ায় বিএনপির নেতা রঞ্জিতকে বহিষ্কার 

Reporter Name / ৮২ Time View
Update : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬

এ জেড সুজন, লালপুর(নাটোর) প্রতিনিধি:

নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ব্যারিষ্টার ফারজানা শারমিন পুতুলকে নিয়ে অশ্লীল, কুরুচিপূর্ণ ও নারী বিদ্বেষী বক্তব্য দেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় নাটোর জেলা বিএনপির সদস্য রঞ্জিত কুমার সরকারকে প্রাথমিক সদস্যসহ সব পদ-পদবি থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ ও সদস্য সচিব মো. আসাদুজ্জামান আসাদের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

এই বিষয়ে গত শনিবার (২৪ জানুয়ারি) বিএনপি থেকে বহিষ্কৃত বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ দপ্তর সম্পাদক ও স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপুর নির্বাচনি জনসভায় বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের ঘটনায় স্বতন্ত্র প্রার্থীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় তিনি ভবিষ্যতে এমন ঘটনা পুনরায় ঘটবে না বলে মুচলেকা দিয়েছেন।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবীর হোসেন মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা প্রদান করেন। বিষয়টি নিশ্চিত করেছেন নাটোরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আসমা শাহীন।

জানা গেছে, শনিবার বিকেলে লালপুর উপজেলার আজিমনগর রেলস্টেশনের কড়ইতলায় স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপুর নির্বাচনি সভায় তার একজন সমর্থক, নাটোর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রঞ্জিত কুমার সরকার বিএনপি মনোনীত প্রার্থীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন। মুহূর্তেই এই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে এবং তীব্র সমালোচনার জন্ম দেয়।

নাটোরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আসমা শাহীন জানান, স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপুর সভায় তার একজন সমর্থক অপর প্রার্থীকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করেছেন। এ ঘটনায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ১০ হাজার টাকা জরিমানা এবং ভবিষ্যতে এমন ঘটনা না ঘটানোর মুচলেকা গ্রহণ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর