শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত  কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় রুটে বাস চলাচল বন্ধ দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ৭০৯ শিক্ষার্থী সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত” সান্তাহারে বিহঙ্গ শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন 

পিঠা উৎসবে নবীন শিক্ষার্থী বরণ করলো দীঘিনালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়

Reporter Name / ৬৩ Time View
Update : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬

 

মোঃ হাচান আল মামুন দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় পিঠা উৎসবের মধ্য দিয়ে নবীন শিক্ষার্থীদের আনন্দঘন পরিবেশে বরণ করে নিয়েছে দীঘিনালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়।

আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ১১টায় বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে শিশুবরণ ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবমুখর এই আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণ শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কনিকা খীসা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্সট্রাক্টর মোঃ মাইনইদ্দিন এবং উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার রাপ্রুচাই মারমা। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দীঘিনালা প্রেস ক্লাবের সভাপতি আল আমিন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দীঘিনালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম বদিউজ্জামান।

পিঠা উৎসবকে কেন্দ্র করে শিক্ষার্থীদের অভিভাবকরা নিজ নিজ পছন্দের বিভিন্ন ধরনের পিঠা তৈরি করে বিদ্যালয়ে নিয়ে আসেন। এর মধ্যে পাহাড়ি জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী পিঠা ছিল বিশেষ আকর্ষণ। পাহাড়িদের নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্যের ছোঁয়ায় পিঠা উৎসবটি হয়ে ওঠে আরও বর্ণিল ও মনোমুগ্ধকর।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কনিকা খীসা তাঁর বক্তব্যে বলেন,

“শিশুদের বিদ্যালয়মুখী করতে ও শিক্ষাজীবনের সূচনাকে আনন্দময় করে তুলতে এ ধরনের আয়োজন অত্যন্ত কার্যকর। এতে শিক্ষার্থীদের শেখার আগ্রহ ও আত্মবিশ্বাস বৃদ্ধি পায়।”

দীঘিনালা প্রেস ক্লাবের সভাপতি আল আমিন বলেন,

“শিক্ষার পাশাপাশি সংস্কৃতি ও ঐতিহ্য চর্চার এমন আয়োজন শিশুদের মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

পিঠা উৎসব উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীরা নৃত্য ও অন্যান্য পরিবেশনা উপস্থাপন করে। শিক্ষার্থীদের পরিবেশনা দেখে অভিভাবকরা মুগ্ধ হন।

এ সময় বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, অভিভাবক ও গণমাধ্যমকর্মীদের মধ্যে সাংবাদিক সোহেল রানা, সোহান, শান্ত ও রিফাত উপস্থিত ছিলেন।

পিঠা উৎসবের মাধ্যমে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়ায় পুরো আয়োজনটি শিশুদের জন্য আনন্দঘন ও স্মরণীয় হয়ে ওঠে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর